News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় ফের বিচ্ছিন্নতাবাদী অান্দোলনের হুঁশিয়ারি দিলেন মেহবুবা মুফতি
Image

উপত্যকায় ফের বিচ্ছিন্নতাবাদী অান্দোলনের হুঁশিয়ারি দিলেন মেহবুবা মুফতি

শ্রীনগর, ১৩ জুলাই (হি.স.) : উপত্যকায় ফের বিচ্ছিন্নতাবাদী অান্দোলনের হুঁশিয়ারি দিলেন মেহবুবা মুফতি। তাঁর অভিযোগ, বিজেপি নাকি দল ভাঙানোর খেলা খেলছে। অার তাই শুক্রবার বিজেপিকে এই কড়া হুঁশিয়ারি দিলেন মেহবুবা মুফতি। তিনি সাফ বলেন, এমনটা হলে কাশ্মীরের পরিস্থিতি ভয়ঙ্কর হবে। সেক্ষেত্রে উপত্যকায় একাধিক ইয়াসিন মালিক বা সালাউদ্দিনের মত বিচ্ছিন্নতাবাদীর জন্ম হতে পারে।
পিপলস ডেমোক্রেটিক পার্টিকে (পিডিপি)ভাঙার চেষ্টা করছে বিজেপি, এই খবরেই এখন সরগরম কাশ্মীর উপত্যকা। কিছুদিন আগেই মুফতির ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে বিজেপি। বিধানসভায় গরিষ্ঠতা না থাকায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফাও দেন তিনি। অভিযোগ, তারপরই বিজেপি নেমেছে বিধায়ক কেনাবেচার খেলায়।
বিক্ষুব্ধ পিডিপি বিধায়কদের নিয়ে সরকার গড়ার ষড়যন্ত্র চলছে, এই খবরে ইন্ধন জোগান ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও। টুইটারে তিনি জানান, পিডিপি নেতাদের একটা বড় অংশ বিজেপি শীর্ষনেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এরপরই কড়া প্রতিক্রিয়া নিয়ে ময়দানে নামলেন মেহবুবা। তাঁর হুঁশিয়ারি, পিডিপি ভাঙলে কাশ্মীর ফিরে যাবে ১৯৮৭ সালে। প্রসঙ্গত, ১৯৮৭ সালে কাশ্মীর নির্বাচনে নয়াদিল্লির হস্তক্ষেপে রিগিংয়ের অভিযোগ উঠেছিল। তারপর থেকেই বদলে যায় কাশ্মীরের রাজনীতি। মাথাচাড়া দেয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়ের বহু মানুষ উপত্যকা ছাড়েন। জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিক বা হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিনও সেই আন্দোলনের পরিণতি। মেহবুবার হুমকি, নয়াদিল্লির হস্তক্ষেপে পিডিপি ভাঙা হলে একাধিক সালাহউদ্দিন বা ইয়াসিন মালিকের জন্ম দেবে উপত্যকা। কাশ্মীর আবার ফিরে যাবে ১৯৮৭ সালে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top