News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাকের পিছনে ধাক্কা মিনিবাসের, উধমপুরে আহত অন্তত ১৩ জন অমরনাথ তীর্থযাত্রী
Image

ট্রাকের পিছনে ধাক্কা মিনিবাসের, উধমপুরে আহত অন্তত ১৩ জন অমরনাথ তীর্থযাত্রী

জম্মু, ১২ জুলাই (হি.স.): সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা| জম্মু রিজিওনের উধমপুর জেলায় মিনিবাস দুর্ঘটনায় আহত হলেন অন্ততপক্ষে ১৩ জন অমরনাথ তীর্থযাত্রী| আহত যাত্রীদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর, তবে বাকি ১১ জন সুস্থ আছেন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মিনিবাসে চেপে জম্মু থেকে কাশ্মীর অভিমুখে যাচ্ছিলেন অমরনাথ তীর্থযাত্রীরা| শ্রীনগর-জম্মু হাইওয়ে ধরে দ্রুত গতিতে ছুটছিল মিনিবাসটি| সকাল ৫.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু রিজিওনের উধমপুর জেলায়, বিরমা ব্রিজের সন্নিকটে|
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উধমপুর জেলার মাল্লারদ এলাকায় বিরমা ব্রিজের সন্নিকটে রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি ট্রাক| তীর্থযাত্রীবোঝাই মিনিবাসটি বেসামাল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে| দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত মিনিবাসের চালক| সর্বপ্রথম উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন পুন্যার্থী| তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর| আহত তীর্থযাত্রীদের হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়| গুরুতর আহত অবস্থায় দু’জন পুন্যার্থীকে জম্মুর গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| উধমপুরের এসএসপি আর ভাট জানিয়েছেন, ‘বিরমা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে একটি মিনিবাস| দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন তীর্থযাত্রী| তাঁদের মধ্যে ২-৩ জনের আঘাত গুরুতর, বাকিরা সুস্থ আছেন|’ মিনিবাস দুর্ঘটনার প্রেক্ষিতে উধমপুরের সাংসদ তথা প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং জানিয়েছেন, ‘সমস্ত পুন্যার্থীরা বিপন্মুক্ত| সমস্ত ধরনের সহায়তা করা হচ্ছে| আহত পুন্যার্থীদের মধ্যে অধিকাংশের বাড়ি ঝাঁসি এবং উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top