News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণবের পরে রতন টাটা, ভাগবতের সঙ্গে একই মঞ্চে দেখা যেতে পারে বিশিষ্ট এই শিল্পপতিকে
Image

প্রণবের পরে রতন টাটা, ভাগবতের সঙ্গে একই মঞ্চে দেখা যেতে পারে বিশিষ্ট এই শিল্পপতিকে

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পর এবার দেশের প্রথম সারির শিল্পপতি রতন টাটা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে এবার একই মঞ্চে দেখা যেতে পারে বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে। আগামী ২৪ আগস্ট আরএসএস-পরিচালিত সংগঠন ‘নানা পালকর স্মৃতি সমিতি’-র একটি অনুষ্ঠানে রতন টাটা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
মুম্বইতে টাটা মেমোরিয়াল সেন্টারের কাছেই রয়েছে ‘নানা পালকর স্মৃতি সমিতি’-র দশতলা বাড়ি। এই সংগঠন মূলত রোগীদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে।
উল্লেখ্য, আরএসএস-এর সঙ্গে রতন টাটার ঘনিষ্ঠতা অতীতেও দেখা গিয়েছে। নাগপুরে সঙ্ঘের সদর কার্যালয়েও গিয়েছেন টাটার কর্ণধার। ২০১৬ সালের ডিসেম্বরে সেই নাগপুর সফরের সময়ে মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎও হয় রতন টাটার। কিন্তু, এই প্রথম বার কোনও প্রকাশ্য অনুষ্ঠানে এক মঞ্চে পাশাপাশি দেখা যেতে পারে ভাগবত ও টাটাকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top