News Flash

  • Home
  • Uncategorized
  • পিস্তলসহ ধৃত এসপিও পাঁচদিনের পুলিশি হেফাজতে
Image

পিস্তলসহ ধৃত এসপিও পাঁচদিনের পুলিশি হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ আমবাসা রেল স্টেশনে স্তিল-কাণ্ডে ধৃত এসপিও জওয়ানের পাঁচ দিনের পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷ আমবাসা রেল স্টেশনে পিস্তল ও গোলাবারুদ -কাণ্ডে ধৃত এসপিও জওয়ান পরিমল দেববর্মাকে সোমবার কমলপুর আদালতে হাজির করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, দুটি ৭৬৫ এমএম পিস্তল এবং ২০ রাউন্ড তাজা গুলি সহ পরিমল দেববর্মা (৩৬) নামের এক এসপিও জওয়ানকে গ্রেফতার করেছিল রাধাপুর থানার পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ আধিকারিক প্রণব দেবনাথের নেতৃত্বে একদল সাদা পোশাক পরিহিত পুলিশর্কী আগে থেকে আমবাসা রেলস্টেশনে ওত পেতে ছিলেন৷ রবিবার রাতে শিলচর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনটি আমবাসা স্টেশনে পৌঁছতেই অভিযুক্ত পরিমল দেবনাথকে হাতে নাতে ধরে আমবাসা থানায় নিয়ে আসা হয়৷ এর পর পুলিশ ধৃতের কাছ থেকে দুটি ৭৬৫ এমএম পিস্তল এবং ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে৷ এদিকে ধৃত পরিমল দেবনাথকে জিজ্ঞাসাবাদ করা হলে সে রাধাপুর থানায় কর্মরত বলে জানায়৷ তবে বিগত তিন মাসে ধরে কর্তৃপক্ষকে না জানিয়ে ছুটিতে ছিল সে৷ যদিও এ বিষয়ে উধর্বতন কর্তৃপক্ষ কোনওপ্রকার খোঁজখবর নেননি৷ তবে আমবাসা থানার পুলিশ আধিকারিক জানান, বিগত তিন মাস ধরে সে কোথায় ছিল এবং কী কাজ করছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

এদিকে আমবাসা রেল স্টেশনে পিস্তল ও গোলাবারুদ -কাণ্ডে ধৃত এসপিও জওয়ান পরিমল দেববর্মাকে সোমবার কমলপুর আদালতে হাজির করে পুলিশ৷ জানা গেছে, আগালতের কাছে পুলিশ  ধৃত পরিমল দেববর্মার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডে চেয়েছিল৷ সোমবার ধৃত পরিমল দেববর্মাকে কমলপুর আদালতে হাজির করা হলে বিচারক পুলিশের আবেদনে সাড়া দিয়ে ধৃত পরিমল দেববর্মাকে পাঁচ দিনের পুলিশের রিমান্ডের নির্দেশ দেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top