News Flash

  • Home
  • Uncategorized
  • দীপা কর্মকারকে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করার দাবি
Image

দীপা কর্মকারকে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ সোনা জয়ী জিমন্যাস্ট দীপা কর্মকারকে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করার দাবি তুলেছে ক্ষমতাসীন দল বিজেপি৷ দীপা কর্মকারকে উপযুক্ত সম্মান না-দেওয়ার জন্য বিজেপি পূর্বতন বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেছে৷ সোমবার দুপুরে বিজেপি-র প্রদেশ কমিটির তরফে আহূত এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন, ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সকল বিশিষ্ট জনেরাই দীপাকে নিয়ে গৌরব বোধ করছেন৷ দীপা কর্মকারের আরও সাফল্য কামনা করে বিজেপি৷

তিনি বলেন, দীপা কর্মকারকে নিয়ে পূর্বতন সরকারের যা করা উচিত ছিল তার কিছুই করেনি৷ এমন কি অনুশীলনের জন্য প্রয়োজনীয় কোনও সুবিধা দেয়নি তদানীন্তন সরকার৷ ফলে অনেক প্রতিকূলতার মধ্যেই দীপাকে এগিয়ে যেতে হয়েছে৷ তাই দাপী কর্মকারকে যোগ্য সম্মান দিতে চায় বিজেপি৷ তিনি বলেন, বিজেপি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে, যাতে দীপা কর্মকারকে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করা হয়৷ এতে রাজ্যের নাম উজ্জ্বল হবে৷ আবার দীপার প্রতি যোগ্য সম্মান প্রদর্শনও করা হবে৷ তিনি আরও বলেন, ত্রিপুরাবাসী আপ্লুত৷ প্রথমে ভারত সরকার কর্তৃক প্রয়াত মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের নামে বিমানবন্দর এবং তার পর দীপা কর্মকারের সাফল্য রাজ্যবাসীর হৃদয় ছুঁয়ে গেছে৷ সারা রাজ্যে আনন্দের জোয়ার বইছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top