News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠকে স্বাক্ষরিত একাধিক চুক্তি
Image

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠকে স্বাক্ষরিত একাধিক চুক্তি

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও বেশি সুদঢ় করার লক্ষ্যে ভারত সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে ইনের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লির হায়দরাবাদ হাউজে এই শীর্ষ পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে স্বাক্ষরিত হয় একাধিক চুক্তি। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন দুই দেশের রাষ্ট্রপ্রধান ।
মঙ্গলবার সকালে রাজধানী দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি । পরে হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ পর্যায় বৈঠকে বসেন তিনি । বৈঠক অংশগ্রহণ করেন দুই দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধি । বৈঠকে দুই দেশের মধ্যে সাতটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয় ।
বৈঠকের পর দুই দেশের রাষ্ট্রপ্রধান যৌথ সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করেছে। তার ফলে ভারতে বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ভারতের প্রতিটি বাড়িতে দক্ষিণ কোরিয়ার কোম্পানি নিজেদের পণ্যের পরিচয় তৈরি করতে পেরেছে। তারা অঙ্গীকারবদ্ধ ছিল বলেই এটি সম্ভব হয়েছে ।
কোরীয় উপকূলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির অবদানকে প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মুনের তৎপরতার জন্যই কোরীয় ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে ইন বলেন, বিভিন্ন বিষয়ে গত ৪৫ বছর ধরে ভারত-দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে অনেক উন্নতি করেছে। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় প্রধানমন্ত্রী মোদী যখন এলেন তখন দুই দেশের ‘বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’-কে আরও শক্তিশালী করা হয়। তিন বছর হল প্রধানমন্ত্রী মোদী ‘পূবে তাকাও’ নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । আমারাও ‘নতুন দক্ষিণ নীতি’-কে গুরুত্ব দিচ্ছি । তার ফলে সহযোগিতার ক্ষেত্রে দুই দেশ খুব গুরুত্ব ভূমিকা পালন করে চলেছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষিতে প্রধান মোদী এবং আমি রাজি হয়েছি জনগণ, সমৃদ্ধি এবং শান্তির জন্য দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর। ২০২০ সালে প্রধানমন্ত্রী মোদীর কোরীয় সফরের জন্য আমি অপেক্ষায় থাকবো। ধারাবাহিকভাবে দুই দেশের মধ্যে প্রতিনিধিমূলক সম্মেলন আগামী দিনে আয়োজন করা হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top