News Flash

  • Home
  • Uncategorized
  • এলাহাবাদের নাম পরিবর্তনের পক্ষে সওয়াল সুব্রাহ্মনিয়াম স্বামীর
Image

এলাহাবাদের নাম পরিবর্তনের পক্ষে সওয়াল সুব্রাহ্মনিয়াম স্বামীর

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): উত্তরপ্রদেশের ঐতিহ্যশালী শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগ করার দাবিতে এবার সরব হলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ সুব্রাহ্মনিয়াম স্বামী। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেন তিনি।
সোমবার উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং রাজ্যে ঐতিহ্যশালী শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগ করার জন্য রাজ্যপাল রাম নায়েককে আবেদন জানিয়ে চিঠি লিখেছেন। বিজেপি সাংসদ সুব্রাহ্মনিয়াম স্বামী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কেন্দ্রকে সুপারিশ করেছিলেন। সেই সুপারিশে তিনি জানিয়েছিলেন এলাহাবাদের নাম পরিবর্তন করে কর্ণাবতী নাম রাখা হোক। এখন তিনি প্রধানমন্ত্রী। নিমেষের মধ্যে তিনি নাম পরিবর্তন করে দিতে পারেন। তিনি তা এখন করছেন না কেন? মুঘল এবং ব্রিটিশেরা যেসব জায়গার নাম রেখেছিলেন তা পরিবর্তন করা উচিত এবং পুরনো নাম ফিরিয়ে আনা হোক।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগ করার জন্য সোমবার সওয়াল করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং।
বোম্বের নাম পাল্টে মুম্বই করার ক্ষেত্রে তৎকালীন সাংসদ রাম নায়েক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল। সেই প্রসঙ্গ তুলে সোমবার সিদ্ধার্থনাথ সিং বলেছিলেন, বোম্বের নাম পাল্টে মুম্বই করার ক্ষেত্রে রাজ্যপাল রাম নায়েক সাহায্য করেছিলেন। এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগ করার বিষয়ে বিবেচনা করার জন্য আমি তাঁর কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছি।
আগামী বছর কুম্ভ মেলার আগে উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে। ভারতে অন্যতম প্রাচীন শহর হচ্ছে এই এলাহাবাদ। সরস্বতী, গঙ্গা, যমুনা এক সঙ্গে মিশে গিয়েছে এই এলাহাবাদে। প্রতি ১২ বছর অন্তর কুম্ভ মেলা আয়োজন করার জন্যও বিখ্যাত এই এলাহাবাদ।
এর আগে বম্বে, মাদ্রাজ, বেঙ্গালর, ক্যালকাটার নাম পরিবর্তন করে রাখা হয় মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top