News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে তিন মাসে রাজ্যে অনেকগুলি কর্মসূচি রূপায়ন করা হয়েছে ঃ মুখ্যমন্ত্রী
Image

সাড়ে তিন মাসে রাজ্যে অনেকগুলি কর্মসূচি রূপায়ন করা হয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রক্তদান মহৎ দান৷ স্বেচ্ছা রক্তদান একজন রোগীর প্রাণ বাঁচায়৷ রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না৷ পৃথিবীতে এর বিকল্পও নেই৷ স্বেচ্ছা রক্তদানে অন্যান্যদের সাথে আজ টিএসআর পুলিশ, ক্লাব ও বিভিন্ন সংগঠনের সদস্যরাও এগিয়ে এসেছেন৷ এটা একটা নতুন মাইলস্টোন তৈরি করছে৷ সব ঠিকঠাকভাবে চললে ত্রিপুরা আগামী এক বছরে অন্য দিশায় নিজেকে তুলে ধরবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ কলেজটিলার বিবেকানন্দ সংঘ প্রাঙ্গণে আয়োজিত একদিনের স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে উদ্বোধকের ভাষণে এই অভিমত ব্যক্ত করেন৷
প্রদীপ জ্বেলে এই রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদ্যোক্তাদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, উদার মানসিকতা থাকলে রাজ্য আপনা আপনিই এগিয়ে যায়৷ আজ যারা এখানে স্বেচ্ছা রক্তদান করতে এসেছেন এটা তাদের উদার মানসিকতার পরিচায়ক৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদার মন নিয়ে দেশের জন্য কাজ করছেন৷ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণ করা হয়েছে৷ তাতে বুঝা যায় মানবিক দিক দিয়ে উত্তর পূর্বাঞ্চলকে প্রধানমন্ত্রী কিভাবে এগিয়ে নিতে চান৷ অথচ এস সময় এ অঞ্চলকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের য়ে ঐতিহ্য, কৃষ্টি ও সংসৃকতি এর পথ প্রদর্শক ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর৷ তার নামে এই বিমানবন্দরের নামকরণে আমরা গর্ববোধ করি৷ স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জিবি হাসপাতালের মানোন্নয়ন হচ্ছে৷
ত্রিপুরাতে আয়ুষ্মান ভারত যোজনাকে বাস্তবায়ন করার জন্য সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করেছি৷ এর জন্য ট্রাস্ট গঠন করা হবে৷ এ যোজনায় রাজ্যে বছরে ৫ লক্ষ ২০ হাজার গরীব রোগী উপকৃত হবেন৷ এ যোজনায় কেন্দ্র ৯০ শতাংশ ও রাজ্য ১০ শতাংশ অর্থ দেবে৷ মুখ্যমন্ত্রী বলেন, গত ২৫ বছর রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত ছিলো৷ নেশা কারবার রাজ্যে ছেয়ে গেছে৷ এর চাইতে দুর্ভাগ্য রাজ্যের আর কি হতে পারে৷ একন মানুষ নতুন দিশা চান৷ বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে চলতে চায়৷ তিনি বলেন, সরকারের মাত্র সাড়ে তিন মাসে অনেকগুলি কর্মসূচি রূপায়ন করা হয়েছে৷
বিশেষ অতিথির ভাষণে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন, রক্তদান শ্রেষ্ঠ দান৷ এতে হিন্দু, মুসলমান বিচার্য বিষয় হয় না৷ এতে সাম্প্রদায়িকতা দূর হয়৷ রক্তদান আজ উৎসবে পরিণত হয়েছে৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ধলেশ্বরস্থিথ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্যোতিরানন্দজী মহারাজ৷ স্বাগত ভাষণ দেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাজীব ভট্টাচার্য৷ শিবিরে ৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেকানন্দ সংঘের সভাপতি বিভূতি চৌধুরী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top