News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি, বাড়িঘরে আক্রমণ
Image

গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি, বাড়িঘরে আক্রমণ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,৮ জুলাই৷৷ গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে তেলিয়ামুড়ার পুলিনপুর এলাকা৷ গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেলিয়ামুড়ার পুলিনপুরের বাসিন্দা বিশ্বজিৎ মজুমদারের সাথে সাড়ে তিন বছর আগে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয় আশারামবাড়ি চামুবস্তির বাসিন্দা মতিলাল পালের মেয়ে কোনিরানি পাল মজুমদারের৷ বর্তমানে তাদের ১১ মাসের একটি পুত্র সন্তানও আছে৷ অভিযোগ, বিয়ের সময় সাধ্যমত জিনিসপত্র দেওয়া হলেও কিছুদিন পরপরই স্বামী ও শাশুড়ি বাপের বাড়ি থেকে আরও সামগ্রী আনার জন্য চাপ দিতেন গৃহবধূ কোনিরানিকে৷ কিন্তু, গত শুক্রবার গৃহবধূর উপর অত্যাচারের মাত্রা বেড়ে যাায়৷
সেদিন গৃহবধূর বাপের বাড়িতে জানানো হয়, স্টোভ ব্লাস্ট হয়ে আগুন লেগেছে তাঁদের মেয়েরে৷ তাকে জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷ খবর পেয়ে মেয়ের বাপের বাড়ির লোকজন জিবিতে ছুটে যান৷ পরের দিন গৃহবধূর মৃত্যু হয়৷ মেয়ের মৃত্যুর পর তাঁর পরিবারের লোকেরা তাঁদের মেয়েকে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ এনে তেলিয়ামুড়া থানায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ পুলিশ শনিবার রাতে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে৷ এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী গৃহবধূর শ্বশুর বাড়িতে আক্রমণ চালায়৷ যদিও পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে উত্তেজিত জনতা ক্ষান্ত হন৷ ধৃত স্বামী ও শাশুড়িকে সোমবার আদালতে তোলা হবে বলে তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গিয়েছে৷ এলাকাবাসী ধৃতদের কঠোর শাস্তি চাইছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top