News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ার সঙ্গে ভারতকে সম্পৃক্ত করতে হবে উত্তরপূর্ব পরিষদকে : রাজনাথ
Image

এশিয়ার সঙ্গে ভারতকে সম্পৃক্ত করতে হবে উত্তরপূর্ব পরিষদকে : রাজনাথ

শিলং, ৯ জুলাই (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কেন্দ্রীষ় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলের মানুষ আধুনিক ভারত গড়তে লাগাতার উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। এতদঞ্চলের যুবসমাজ প্রতিটি ক্ষেত্রে তাঁদের প্রতিভা প্রদর্শন করছেন। তাই উত্তর-পূর্বাঞ্চলকে আর পশ্চাদপদ থাকতে হবে না। বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ সোমবার শিলঙে স্টেট কনভেনশন সেন্টারে আয়োজিত উত্তরপূর্ব পরিষদের ৬৭তম পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য পেশ করতে গিয়ে পরিষদের চেয়াম্যান হিসেবে এ কথাগুলি বলছিলেন রাজনাথ সিং।
আজকের অধিবেশনে বক্তব্য পেশ করেছেন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম, মিজোরাম এবং ত্রিপুরার রাজ্যপাল ছাড়াও এনইসি-র সদস্য আট রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অধিবেশনে বক্তব্য পেশ করেছেন ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্টার্ন রিজিওন (ডোনার) দফতরের মন্ত্রী তথা এনইসি-র ভাইস চেয়ারম্যান ড. জীতেন্দ্র সিং।
অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এনইসি-র চেয়ারম্যান রাজনাথ সিং বলেন, উত্তরপূর্বের আটটি রাজ্যের পরিকাঠামোকে মজবুত করতে লাগাতার চেষ্টা চলছে। উৎপাদন, বাণিজ্য, পর্যটন, দক্ষতা উন্নয়ন, নগর পুনর্নবীকরণ, স্মার্টসিটি এবং ‘মেক ইন ইন্ডিয়া’ সেক্টরে জোর দেওয়া হচ্ছে। তাছাড়া ভারত ও আসিয়ান দেশগুলির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সরকার \”অ্যাক্ট ইস্ট পলিসি\” হাতে নিয়েছে। এর উদ্দেশ্য বোঝাতে একটি বৃহৎ রোডম্যাপ প্রস্তুত করতে এনইসির পদাধিকারীদের পদক্ষেপ নিতে বলেছেন সিং। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রবর্তিত নিতি ফোরাম এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে সক্ষম হবে। এতে সীমাবদ্ধতা চিহ্নিত করে অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মনে করেন চেয়ারম্যান রাজনাথ সিং।
এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই সুযোগের সদ্ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন। বলেছেন, নর্থ-ইস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম (এনইআইডিএস) ২০১৭-এর বলে এ কাজ করলে লক্ষ্য পূরণে যথেষ্ট সহায়তা হবে। রাজনাথ বলেন, চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। তাই এই সুবিধা গ্রহণ করে ২০২০ সালের মধ্যে তা বাস্তবায়িত করতে আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলেছেন তিনি।
অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে নিরাপত্তাজনিত পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন ত্রিপুরা, মিজোরাম এবং সিকিম এমনিতেই সন্ত্রাসমুক্ত শান্ত রাজ্য বলে অধিবেশনে জানান রাজনাথ সিং। তবে মেঘালয় থেকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফসপা) পুরোপুরি প্রত্যাহার সম্পর্কে সময় সময় পর্যালোচনা চলছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top