News Flash

  • Home
  • Uncategorized
  • আক্ৰাসু আহূত ২৪ ঘণ্টার অসম বনধ-এ হিংসাত্মক ঘটনা, বরপেটা রোডে আক্রান্ত সাংবাদকর্মী
Image

আক্ৰাসু আহূত ২৪ ঘণ্টার অসম বনধ-এ হিংসাত্মক ঘটনা, বরপেটা রোডে আক্রান্ত সাংবাদকর্মী

গুয়াহাটি, বরপেটা রোড (অসম), ৯ জুলাই (হি.স.) : বিচ্ছিন্ন হিংসাত্মক ঘটনাবলির মধ্য দিয়ে চলছে কোচ-রাজবংশী ছাত্ৰ সংস্থা (আক্ৰাসু), কোচ-রাজবংশী মহিলা সমিতি এবং চিলারায় সেনা আহূত ২৪ ঘণ্টার অসম বনধ কর্মসূচি। পৃথক কমতাপুর রাজ্য গঠন এবং কোচ-রাজবংশী জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা দেওয়ার দাবিতে ২৪ ঘণ্টার অসম বনধ-এ বেশ কয়েকটি জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
প্রস্তাবিত ২৪ ঘণ্টার বনধ আজ ভোর থেকে শুরু হয়েছে কোচ রাজবংশী অধ্যুষিত রাজ্যের বিভিন্ন অঞ্চলে। এরই মধ্যে বরপেটা রোডে সকালের দিকে আচমকা বনধ সমৰ্থকরা হিংস্র হয়ে উঠে। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি নানা ধরনের যানবাহনে ইটপাটকেল ছোঁড়ার মতো ঘটনাও সংগঠিত করেছে বনধ সমর্থকরা। কয়েকটি গাড়ির চালককেও মারধর করা হয়েছে৷
খবর সংগ্রহ করতে গিয়ে মার খেতে হয়েছে গুয়াহাটির এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্যামেরাম্যান রাজু শীলকে। তাঁর ক্যামেরা এবং মোবাইল হ্যান্ডসেট ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে।
এ ধরনের বেলেল্লাপনার অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজন বনধ সমৰ্থককে আটক করেছে পুলিশ৷ এদিকে সংবাদকৰ্মীর ওপর হামলার তীব্র নিন্দা করেছে বরপেটা রোড প্ৰেসক্লাব, আসাম জার্নালিস্ট ইউনিয়ন৷ সাংবাদিকদের সংগঠনগুলি হামলাবাজ হিংস্র আন্দোলনকারীদের গ্রেফতারের দাবি তুলেছে।
বনধ-এর প্রভাব পড়েছে বিটিএডি-র সর্বত্র। ধুবড়ির তামারহাট, পাগলাট, কুমারগঞ্জ, গোসাঁইগাঁও এবং মহকুমার শ্ৰীরামপুর, গোয়ালপাড়া দুধনৈ, রংজুলি গোরেশ্বর, চিরাঙের চাপাগুড়িতে। ৩৭ এবং ৬২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে আন্দোলনকারীরা। এদিকে মধ্য অসমের জাগিরোড, মরিগাঁওয়ে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বনধ সমৰ্থকরা। সরকারি-বিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তোলা হয়েছে রাজপথ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top