News Flash

  • Home
  • Uncategorized
  • এক দেশ এক নির্বাচন বিধিকে সমর্থন সপা, টিআরএসের, বিরোধিতা ডিএমকের
Image

এক দেশ এক নির্বাচন বিধিকে সমর্থন সপা, টিআরএসের, বিরোধিতা ডিএমকের

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): এক দেশ এক নির্বাচন বিধি নিয়ে দ্বিধাবিভক্ত দেশের রাজনৈতিক মহল। এক দেশ এক নির্বাচন বিধিকে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, তেলেঙ্গানার টিআরএস স্বাগত জানালেও এই বিধির বিরোধিতা করেছে ডিএমকে।
রবিবার দিল্লিতে ল’ কমিশনের সঙ্গে বৈঠকের পর সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব বলেন, এক দেশ এক নির্বাচন বিধির পক্ষে সমাজবাদী পার্টি। কিন্তু তা ২০১৯ সালেই শুরু করতে হবে। যদি কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনের পর দল বদল করার চেষ্টা করে বা ঘোড়া কেনাবেচার সঙ্গে যুক্ত হয় তবে তার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
ল’ কমিশনকে লেখা চিঠিতে অনেকটা একই কথা জানিয়েছেন টিআরএস নেতা তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এক দেশ এক নির্বাচন বিধিকে সমর্থন জানিয়ে কে চন্দ্রশেখর রাও লিখেছেন, একই সঙ্গে কেন্দ্র ও সমস্ত রাজ্যগুলির নির্বাচনের স্বপক্ষে টিআরএস।
অন্যদিকে, এক দেশ এক নির্বাচন বিধির বিরোধিতা করল ডিএমকে। ল’ কমিশনকে লেখা চিঠিতে ডিএমকের কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালীন লিখেছেন, একই সঙ্গে লোকসভা এবং সমস্ত রাজ্যগুলির বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী।
প্রসঙ্গত, শনিবার ল’ কমিশনের বৈঠকে এক দেশ এক নির্বাচন বিধির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস, গোয়ার ফরওয়ার্ড পার্টি। পাশাপাশি শিরোমণি অকালি দল, বিজেপি, এআইএডিএমকে এক দেশ এক নির্বচন বিধিকে সমর্থন জানিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top