News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশন লাগু করার জন্যই কমিটি গঠিত হয়েছে ঃ অর্থমন্ত্রী
Image

সপ্তম বেতন কমিশন লাগু করার জন্যই কমিটি গঠিত হয়েছে ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ সপ্তম বেতন কমিশন লাগু করা সম্ভব নাকি অসম্ভব, তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়নি৷ সপ্তম বেতন কমিশন রাজ্যে লাগু করার জন্যই কমিটি গঠন করা হয়েছে৷ শনিবার পুণরায় তা স্পষ্ট করলেন অর্থমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ সাথে স্বীকার করেন, ভার্মা কমিটির রিপোর্ট পেতে কিছুটা দেরী হচ্ছে৷ কারণ, কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের অনেক ক্ষেত্রেই সামঞ্জস্য নেই৷ এমন অনেক স্কেল, পদ রয়েছে, যার অস্তীত্ব শুধু রাজ্যেই রয়েছে৷ তাই খুটিনাটি হিসাব নিকেষ করতে কিছুটা দেরী হচ্ছে৷ তবে, ভার্মা কমিটি সপ্তম বেতন কমিশনের জন্য যা সুপারিশ করবে, রাজ্য তা দিতে প্রস্তুত রয়েছে৷

এদিন অর্থমন্ত্রী বলেন, সপ্তম বেতন কমিশন রাজ্যে লাগু করা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল৷ এই প্রতিশ্রুতির কখনোই খেলাপ করবে না রাজ্য সরকার৷ কর্মচারীরা পূর্বতন সরকারের আমলে দীর্ঘ বঞ্চনার পর বর্তমানের সরকারের উপর যথেষ্ট আশাবাদী৷ সেক্ষেত্রে, তাঁদের প্রতি সহানুভূতি রেখেই সপ্তম বেতন কমিশন লাগু করতেই হবে রাজ্য সরকারকে৷

এদিন তিনি স্পষ্ট করে দেন, সপ্তম বেতন কমিশন লাগু করবই৷ সেজন্যই কমিটি গঠন করেছে রাজ্য সরকার৷ তাঁর কথায়, সম্প্রতি রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ আদৌ দেওয়া হবে কিনা, সেই প্রশ্ণ উঠছে৷ সাথে মণিপুরের উদাহরণও তুলে ধরা হচ্ছে৷ অর্থমন্ত্রীর সাফ কথা, সপ্তম বেতন কমিশন লাগু করা সম্ভব নাকি অসম্ভব, তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়নি৷ সপ্তম বেতন কমিশন কিভাবে দেওয়া যাবে, তার ফর্মুলা নির্দ্ধারনের জন্যই কমিটি গঠন করা হয়েছে৷ অর্থমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের অনেক ক্ষেত্রে ফারাক রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এমন অনেক পদ, স্কেল নেই, যা রাজ্যে রয়েছে৷ উদাহরণ হিসেবে অর্থমন্ত্রী তুলে ধরেন, কেন্দ্রীয় সরকারের অধীন দপ্তরগুলিতে কোন গ্রুপ ডি পদ নেই৷ কিন্তু, রাজ্যে গ্রুপ ডি পদ রয়েছে৷ তাছাড়া, নানা ধরনের স্কেল রয়েছে, যার সাথে কেন্দ্রের মিল নেই৷ ফলে, হিসেব নিকেষ করতে কিছুটা বাড়তি লাগছে৷

তাঁর কথায়, একজন কর্মচারীও যেন অসন্তুষ্ট না হন, তাই সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে৷  তিনি জানান, কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিষয় কমিটিকে জানানো হয়েছে৷ সেই বিষয়গুলিও কমিটি বিবেচনা করছে৷ তাই কিছুটা সময় অতিরিক্ত লাগছে, বলেন অর্থমন্ত্রী৷

রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন লাগু করার জন্য অবসরপ্রাপ্ত আইএএস আধিকারীক পি পি ভার্মার নেতৃত্বে তিন সদস্যক কমিটি গঠন করেছিল৷ ৯০ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল৷ সে মোতাবেক গত ২৫ জুন কমিটির সময়সীমা সমাপ্ত হয়েছে৷ কিন্তু, এখনো রাজ্য সরকারের কাছে কমিটি রিপোর্ট জমা দেয়নি৷ ফলে, বিভিন্ন মহলে সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের আলোচনাই হচ্ছে৷ তাই, অর্থমন্ত্রী এদিন সপ্তম বেতন কমিশন নিয়ে পুণরায় রাজ্য সরকারের অবস্থা স্পষ্ট করে দিয়েছেন৷ ইতিপূর্বে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের সমস্ত কর্মচারী ও পেনসনার্সদের সপ্তম বেতন কমিশনের সুবিধা দিতে রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১৪৫৩.৫১ কোটি টাকা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top