News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়াকে হারিয়ে ক্রোয়েশিয়া সেমিফাইনালে পৌঁছাল
Image

রাশিয়াকে হারিয়ে ক্রোয়েশিয়া সেমিফাইনালে পৌঁছাল

সোচি, ৮ জুলাই (হি.স.) : দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নে ছেদ পড়ল রাশিয়ার৷ শনিবার রাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হার স্বীকার করল এবারের বিশ্বকাপের এই আয়োজক দেশ৷ ১৯৬৬ সালে শেষবার বিশ্বকাপ মঞ্চে সেমিফাইনালে উঠেছিল৷ টানটান উত্তেজনার ম্যাচে ক্রোয়েশিয়া ২০ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল৷ এখনও অবধি ১৯৯৮ এর বিশ্বকাপে সর্বোচ্চ চতুর্থ স্থান অধিকার করেছিল ক্রোয়েশিয়া৷ শনিবার শেষ আটের লড়াইয়ে রাশিয়াকে টাইব্রেকারে(৪-৩) হারিয়ে ক্রোয়েশিয়া সেমিফাইনালে পৌঁছাল৷
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুটি দলই৷ যদিও প্রথমার্ধে বল পজিশন এবং শট নেওয়ার ক্ষেত্রে এগিয়েছিল ক্রোয়েশিয়া৷ দু’পক্ষ থেকেই মুহুর্মুহু আক্রমণ আছড়ে পড়ছিল৷ তবে প্রথমার্ধে গোল আসতে সময় লাগে৷ বেশ কয়েকবারই ক্রোয়েশিয়ার ফুটবলাররা গোলের সুযোগ তৈরি করেও তেকাঠিতে বল রাখতে পারেননি৷ প্রথম গোলমুখ খোলেন রাশিয়ার ফুটবলাররাই৷ ৩১ মিনিটে অর্টেম জিউবার পাশ থেকে শেরিশেভের শট ক্রোয়েশিয়ার জাল খুঁজে নিতে কোনও ভুল করেনি৷ তবে বেশিক্ষণ গোল হজম করে শান্ত থাকেনি ক্রোয়েশিয়া৷ প্রথমার্ধেই ক্রোয়েশিয়াকে সমতা ফিরে পেতে সাহায্য করেন ক্রমারিক৷ ৩৯ মিনিটে মান্ডজুকিকের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন ক্রমারিক৷ ১-১ ম্যাচের প্রথমার্ধ শেষ হয়৷
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল ক্রোয়েশিয়া৷ অতিরিক্ত পাঁচ মিনিট সময়ের পর আরও ২৬ মিনিট ম্যাচটি চালানোর সিদ্ধান্ত নেন রেফারি৷ এই অতিরিক্ত সময়ের শুরুতেই মড্রিকের পাশ থেকে গোল করেন ক্রোয়েশিয়ান ফুটবলার ভিদা৷ ২-১ এগিয়ে যায় ক্রোয়েশিয়া৷ ম্যাচটির গতি যখন ক্রোয়েশিয়ার দিকে মোড় নিচ্ছে ঠিক তখনি ১১৫ মিনিটের মাথায় অ্যালেন জাগোয়েভের ফ্রিকিক থেকে হেডে বল ক্রোয়েশিয়ার জালে জড়িয়ে দিয়ে সমতা ফেরান মারিয়ো ফার্নান্ডেজ৷ শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচ জয় করে ক্রোয়েশিয়া৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top