News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কশিট জাল করে অন্য সুকলে ভর্তি হতে গিয়ে ধরা পড়ল ছাত্র
Image

মার্কশিট জাল করে অন্য সুকলে ভর্তি হতে গিয়ে ধরা পড়ল ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ মার্কশিট জাল করে অন্য সুকলে ভর্ত্তি হতে গিয়ে ধরা পড়েছে এক ছাত্র৷ অভিযোগ উঠছে শিক্ষকের বিরুদ্ধেও৷ জানা গেছে, ওই ছাত্রটি এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল শান্তিরবাজার উচ্চমাধ্যমিক সুকল থেকে৷ কিন্তু পাশ করতে পারেনি৷ তখন সে অনুত্তীর্ণ মার্কশিটের বদলে বেআইনি পদ্ধতিতে পাশ মার্কশিট বের করে ফেলে৷ অভিযোগ উঠেছে, এই বেআইনি কাজে সংশ্লিষ্ট সুকলের প্রধান শিক্ষক এবং একটি কম্পিউটার দোকানের মালিক জড়িত আছে৷ ছাত্রটি বলেছে, এ কাজ করতে শান্তিরবাজার উচ্চ মাধ্যমিক সুকলের প্রধান শিক্ষক তাকে মদত জুগিয়েছেন৷ পরে একটি কম্পিউটার দোকানে গিয়ে ফেল করা মার্কশিটের নম্বরে অদল বদল করে জাল করে পাশ মার্কশিট বের করা হয়৷ পরবর্তী সময়ে ওই জাল মার্কশিট নিয়ে ছাত্রটি অন্য সুকলে ভর্তি হতে গেলে ধরে ফেলেন সুকলের শিক্ষকরা৷ ঘটনাটি শান্তিরবাজার থানায় জানানো হয়৷ খবর পেয়ে পুলিশ শান্তিরবাজার সুকলে প্রধান শিক্ষক এবং কম্পিউটার দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top