News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের ভাসাই, উদ্ধার ১০৬ জন
Image

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের ভাসাই, উদ্ধার ১০৬ জন

মুম্বই, ৮ জুলাই (হি.স.) : ভাসাইয়ের চিনচোটি জলপ্রপাতে আটকে পড়া ১০৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে৷ তবে একজন মারাও গিয়েছে বলে জানা গিয়েছে৷ বৃষ্টির কারণে শনিবার মহারাষ্ট্রের বসোইয়ে চিনচোটিতে জলস্তর বেড়ে এই বিপত্তি৷ অনেকে গাছেও আটকে থাকে৷ পরে উদ্ধারকারী দল গিয়ে প্রায় ১০৬ জনকে উদ্ধার করে৷ তবে এখনও উদ্ধার অভিযান চলছে৷
সূত্রের খবর, কমপক্ষে ২৬ জন বিপদজ্জনক এলাকার মধ্যে প্রবেশ করেছিল, জলস্তর বাড়তে তারা আটকে যায়৷ এদের মধ্যে সান্তাক্রুজ, আইরোলি, মালাড, বোরিভালি এবং স্থানীয় কিছু এলাকা থেকে অনেকে ছিল৷
পালঘরের রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কালেক্টর নভন্থ জেয়ার জানান, ১৯ জনের একটি উদ্ধারকারী দল সেখানে উপস্থিত হয়ে উদ্ধারকাজে নেমে পড়ে৷ তবে এলাকাটি ঘন জঙ্গলে পরিবৃত হওয়ায়, লাগাতার বৃষ্টি এবং মোবাইল সংযোগ দুর্বল হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হয়৷ স্থানীয়দের সাহায্যে ঘোড়া নিয়ে উদ্ধারে নামে এনডিআরএফ দল৷ পাশাপাশি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে কমপক্ষে ৫জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ স্থানীয় খবর অনুযায়ী, আটকে পড়া অনেকেই ভাসাইয়ে গিয়েছিল পিকনিকের জন্য৷ সেখানে লাগাতার বৃষ্টিতে আটকে যায় তারা৷ পুলিশ আধিকারিকদের মতে, মুম্বই-আহমেদাবাদ হাইওয়ে থেকে প্রায় ২-৩ ঘন্টা দূরে এই স্থানে টানা বৃষ্টিতে আরও বেহাল হয়ে যায়৷ উদ্ধারকাজ এখনও চলছে৷
এদিকে, বৃহস্পতিবার, মুম্বইয়ে জুহু বিচ থেকে উদ্ধার হয় দেহ৷ জানা গিয়েছে, সেদিন সন্ধ্যায় সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায় চার যুবক৷ তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দুটি দেহ৷ লাইফ গার্ডদের সাহায্য নিয়ে প্রাণে বাঁচেন নিখোঁজ দলের একজন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top