News Flash

  • Home
  • Uncategorized
  • জগন্নাথধামে সর্বধর্মের মানুষের প্রবেশাধিকার নিয়ে অসন্তোষ পুরীর শঙ্করাচার্যের
Image

জগন্নাথধামে সর্বধর্মের মানুষের প্রবেশাধিকার নিয়ে অসন্তোষ পুরীর শঙ্করাচার্যের

ভুবনেশ্বর, ৮ জুলাই (হি.স.) : সুপ্রিমকোর্টের নয়া প্রস্তাবের পর নতুন করে শিরোনামে উঠে এল জগন্নাথধাম পুরী৷ জগন্নাথদেবের রথযাত্রার আগে ফের নতুন করে চাপানউতোর শুরু হয়েছে৷ ইতিমধ্যেই শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও গজপতি রাজা দিব্যসিংহ দেব পুরীর মন্দিরে সর্বধর্মের মানুষের প্রবেশাধিকার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷
মন্দির তৈরির পর থেকে পুরীর জগন্নাথদেবের মন্দিরে শুধুমাত্র হিন্দুদেরই প্রবেশাধিকার রয়েছে৷ কিন্তু গত ৫ জুলাই জগন্নাথ মন্দির কর্তৃপক্ষকে দেশের সর্বোচ্চ আদালত এক প্রস্তাবে জানায়, সব ধর্মের মানুষের জন্যই জগন্নাথদেবের মন্দিরের দ্বার খোলা রাখতে হবে৷ এই খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে প্রতিবাদের সুর তোলেন ‘হিন্দুত্ববাদীরা’৷ বিশ্ব হিন্দু পরিষদও সুপ্রিম কোর্টের এই প্রস্তাবকে কিছুতেই মেনে নিতে পারেনি৷
গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সনাতন হিন্দু ধর্মের প্রাচীন পরম্পরা লঙ্ঘন করে সবধর্মের মানুষকে পুরীর মন্দিরে ঢোকার অধিকার প্রদান আমরা মেনে নিতে পারছি না৷ অন্যদিকে গজপতি রাজা দিব্যসিংহ দেবের কথায়, রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দিরের বাইরে নিয়ে আসা হয় যাতে সর্বধর্মের মানুষ তাঁদের দেখতে পারেন৷ তাঁদের আশীর্বাদ নিতে পারেন৷ স্নানযাত্রা উপলক্ষ্যেও লক্ষ লক্ষ মানুষ তাঁকে দেখার সুযোগ পান৷ গজপতি রাজা জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ সবসময়ই সর্বশেষ সিদ্ধান্ত৷ রথযাত্রার পর মন্দির কমিটি বিষয়টি নিয়ে আলোচনায় বসবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top