News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের মেধাকে বিকশিত করতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে ঃ শিক্ষামন্ত্রী
Image

ছাত্রছাত্রীদের মেধাকে বিকশিত করতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ বাইখোড়া বৃন্তকা শিক্ষা নিকেতনের উদ্যোগে আজ বাইখোড়া কমিউনিটি হলে এ বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ জেলার বিভিন্ন সুকল থেকে পাশ করা কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির সহসভাপতি অনুকূল হালদার৷ উদ্বোধকের ভাষণে মন্ত্রী রতনলাল নাথ বলেন, প্রতিটি ছাত্র-ছাত্রীদের মধ্যেই মেধা রয়েছে৷ এই মেধাকে বিকশিত করার জন্য শিক্ষক ও শিক্ষিকাদের গুরুদায়িত্ব নিতে হবে৷ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, মেধাবী ছাত্র-ছাত্রীদের আত্মকেন্দ্রিকতা বাদ দিয়ে সমাজের কল্যাণের জন্য সর্বদাই নিরপেক্ষভাবে এগিয়ে আসতে হবে৷ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে মন্ত্রী শ্রীনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী উদ্ধৃত করে বলেন, শিক্ষাই হলো মানব সম্পদ বিকাশের ভিত্তিভূমি৷ এ রাজ্যে বর্তমানে ৪ হাজার ৩৮৫ টি সুকল রয়েছে৷ কিন্তু তুলনামূলকভাবে সুকলগুলিতে শিক্ষকের স্বল্পতা দেখা যাচ্ছে৷ তাই রাজ্য সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করছে৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনা করেন বিধায়ক প্রােদ রিয়াং, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, শান্তিরবাজার সরকারী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড হারাধন সাহা, দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুরেন্দ্র নাথ দাস এবং অনুষ্ঠানের সভাপতি অনুকূল হালদার প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন বৃন্তক শিক্ষা নিকেতনের বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক মনোজ কান্তি সরকার৷

অনুষ্ঠানে দক্ষিণ জেলার শান্তিরবাজার ও বিলোনিয়া মহকুমার বিভিন্ন সুকল থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে কৃতী সংবর্ধনা প্রদান করা হয়৷ এই ৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছে বিলোনীয়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আবীর দেবনাথ এবং সায়নিক সূত্রধর, বিলোনীয়া আর্যকলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অনুপম দত্ত এবং রুচিতা সরকার৷ তাছাড়া বাইখোড়া বৃন্তক শিক্ষা নিকেতন থেকে মেধাবী ছাত্রী অংকিতা বৈদ্যকেও সংবর্ধনা দেওয়া হয়৷ উপস্থিত অতিথিগণ কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top