News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে নেশা কারবার রমরমা বাংলাদেশের অর্ধলক্ষ টাকা সহ ধৃত দুই
Image

খোয়াইয়ে নেশা কারবার রমরমা বাংলাদেশের অর্ধলক্ষ টাকা সহ ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, খোয়াই,৭ জুলাই৷৷ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নেশা কারবারীর মূল চক্রীকে জালে তুলেছে৷ সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশের প্রায় অর্ধলক্ষ টাকা৷ ঘটনা খোয়াইয়ে৷

সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার ও শুক্রবার খোয়াই জেলার পুলিশ বিভিন্ন স্থানে নেশা বিরোধী অভিযান চালায়৷ জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন লালছড়ার দিপঙ্কর দাসের বাড়িতে তল্লাসী চালিয়ে ৯০০ টি নেশার টেবলেট, ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়৷ এদিকে সন্ধ্যায় চাম্পাহওর থানা এলাকার করাঙ্গিছড়াতে হানা দিয়ে কুখ্যাত ড্রাগ বিক্রেতা নান্টু দাসকে আটক করে৷ শুক্রবার খোয়াইয়ের এসডিজেএম আদালতে নান্টু দাসকে তোলা হয়৷ আদালত একদিনের পুলিশ রিমান্ড দেয় নান্টু দাসকে৷ শনিবার এসডিপিও অনির্বান দাস, অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মা গোপন সংবাদের ভিত্তিতে চাম্পাহওয়র থানা এলাকার সীমান্ত এলাকা চামুবস্তি থেকে একটি গাড়ি আটক করে৷ তাতে তল্লাসী চালিয়ে বাংলাদেশের প্রায় অর্ধলক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়৷ সেই সাথে উদ্ধার করা হয় নেশা সামগ্রীও৷ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top