News Flash

  • Home
  • Uncategorized
  • উইম্বলডনের শেষ ষোলোয় পৌঁছালেন রাফায়েল নাদাল
Image

উইম্বলডনের শেষ ষোলোয় পৌঁছালেন রাফায়েল নাদাল

লন্ডন, ৮ জুলাই (হি.স.) : অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে উইম্বলডনের শেষ ষোলোয় পৌঁছালেন রাফায়েল নাদাল৷ এরআগে দু’বার এই গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন কিংবদন্তি এই স্প্যানিশ টেনিস তারকা৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন নাদাল৷ একাদশবারের ফরাসি ওপেন জয়ী তারকা জানান, ‘এই ম্যাচ জিততে পেরে আমি খুশি৷’
তিন নম্বর উইম্বলডন জয়ের লড়াইয়ের শুরুটা কিন্তু খুব একটা শক্ত হয়নি নাদালের কাছে৷ সহজেই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে ৬-১, ৬-২ এবং ৬-৪ সেটে হারিয়ে ছিটকে দিয়ে উইম্বলডনের শেষ ষোলোয় পৌঁছালেন ‘কিং অব ক্লে কোর্ট’৷ তিনটি সেটেই নাদালকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ব্যর্থ থাকেন অস্ট্রেলিয়ার মিনাউর৷ জয়ের পর নাদাল জানান, ‘এই জয়ে আমি খুশি৷ শেষ ষোলোতে পৌঁছতে পারাটা আনন্দের৷ এটা একটা ইতিবাচক ম্যাচ ছিল৷’ নাদালের আগে অল ইংল্যান্ড ক্লাবে নিজে ছন্দেই প্রি-কোয়ার্টারে পৌঁছেছেন রজার ফেডেরার৷ তৃতীয় রাউন্ডে জার্মানির জ্যান-লেনার্ড স্টাফকে স্ট্রেট সেটে (৬-৩,৭-৫,৬-২) হারান শীর্ষ বাছাই রজার৷ শেষ ষোলোয় ফেডেরার কোর্টের নামবেন ফ্রান্সের আদ্রিয়ান ম্যানারিনোর বিরুদ্ধে৷
অন্যদিকে উইম্বলডনে অঘটন ঘটিয়ে মহিলা সিঙ্গলসের তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ৷ বিশ্বের ৪৮ নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে তিন সেটের (৬-৩,৪-৬,৫-৭) লড়াইয়ে হার স্বীকার করেন রোমানিয়ান তারকা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top