নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ সুকান্ত চক্রবর্তী হত্যাকান্ডে আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ গোপন সংবাদের খবরের ভিত্তিতে, মনুবাজার থানার পুলিশ বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে তিনটা নাগাদ কলাছড়া রামগুয়া এলাকা থেকে খোকন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে৷ সেই দিন তবলা শিল্পী সুকান্ত চক্রবর্তীকে নিশংসৃভাবে পিটিয়ে হত্যার ঘটনায় খোকন ত্রিপুরাও যুক্ত রয়েছে বলে পুলিশ সংন্দেহ করছে৷ এনিয়ে এখন পর্যন্ত এই হত্যাকান্ডের ঘটনায় মোট ৯ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷


















