News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী ভাড়া বৃদ্ধিতে সরকারকে সাঁড়াশি আক্রমণ বিরোধীদের
Image

যাত্রী ভাড়া বৃদ্ধিতে সরকারকে সাঁড়াশি আক্রমণ বিরোধীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ যাত্রী ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস৷ বিজেপি- আইপিএফটি জোট সরকার রাজ্যবাসীর ঘারে আবারও মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়েছে বলে বিরোধীরা বিষোদগার করেছে৷ বামফ্রন্ট ও কংগ্রেস অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে৷ বিরোধীদের মতে, এক দিকে পেট্রোপণ্যে কর বৃদ্ধি, এরই সাথে যাত্রী ভাড়া বৃদ্ধি তাতে আখেরে যানচালকরা উপকৃত হবেন না৷ তাই, পেট্রোল-ডিজেলে করারোপ প্রত্যাহার করে যান চালক ও যাত্রীদের স্বস্তি দেওয়া হোক, দাবি বিরোধীদের৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা গোপাল রায় বলেন, মন্ত্রিসভায় সিদ্ধান্তে যাত্রীভাড়া ২০ শতাংশ বৃদ্ধি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না৷ স্বাধীনোত্তর ভারতের এই রাজ্যে এক লাফে যাত্রীভাড়া এত বৃদ্ধি আগে কখনোও হয়নি৷ তার মতে, বিজেপি – আইপিএফটি জোট সরকার  জনবিরোধী নীতি গ্রহণ করেছে৷ কারণ, যাত্রীভাড়া বৃদ্ধি করে সাধারণ মানুষের ঘাড়ে বোঝা চাপানো হয়েছে৷

গোপাল রায়ের বক্তব্য, বাজেটে এবছর পেট্রোল-ডিজেলে করারোপের পাশাপাশি সেস যুক্ত করা হয়েছে৷ রাজ্যে এই প্রথম পেট্রোল-ডিজেলে সেস যুক্ত করা হয়েছে৷ ফলে, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে৷ তাঁর কথায়, এমনিতেই প্রতিদিন দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে৷ এরই মাঝে নতুন করে কর বৃদ্ধি এবং সেস যুক্ত করা জনবিরোধী বলে মন্তব্য করেন গোপাল রায়৷ তাঁর মতে, পেট্রোল-ডিজেলের দাম কমানো হলে যান চালকরা এমনিতেই উপকৃত হবেন৷ ফলে, তখন ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয়তা পরবে না৷ রাজ্য সরকার পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে এই যুক্তিতে ভাড়া বৃদ্ধি করেছে৷ কিন্তু আখেরে যাত্রীসাধারণের পকেটেই কোপ পড়েছে৷ তাই তিনি যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোড়ালো দাবি জানিয়েছেন৷

এদিকে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে যাত্রী ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছে তাতে রাজ্যের জনগণের উপর আঘাত এনেছে রাজ্য সরকার, বামফ্রন্ট এর তীব্র বিরোধীতা করেছে৷ ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের বিজেপি-আইপিএফটি জোট মন্ত্রিসভা ৫ জুলাই সমস্ত ধরনের যানবাহনের ভাড়া ২০ শতাংশ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা রাজ্যের জনগণের উপর আঘাত৷ পূর্বতন বামফ্রন্ট সরকার ২০১২ সালের পর যাত্রীভাড়া বাড়ায়নি৷ কিন্তু, রাজ্যের বিজেপি জোট সরকার ক্ষমতাসীম হওয়ার চার মাসের মধ্যেই জনগণের উপর ভাড়া বৃদ্ধি চাপিয়ে দিয়েছে৷

বিবৃতিতে বলা হয়েছে, বিজেপির নরেন্দ্র মোদি সরকার গত ৪ বছর ধরে পেট্রোল এবং ডিজেলের ক্রমাগত দাম বৃদ্ধি করে চলেছে৷ জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি সমহারে কেন্দ্রীয় সরকার কর বাড়িয়ে চলেছে৷ ফলে, সমগ্র দেশবাসী বিশেষ করে গরীব ও শ্রমজীবী মানুষের জীবন জীবিকা নির্বাহ দুর্বিষহ উঠেছে৷ বামফ্রন্টের দাবি, দেশের মধ্যে একমাত্র কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার পেট্রোলজাত জ্বালানির উপর সংগৃহিত কর কমিয়েছে৷

বিবৃতিতে আরোও বলা হয়েছে, রাজ্য বিধানসভা নির্বাচনের পর গত চার মাসে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ক্রমাগত বেড়েছে৷ নেই খাদ্য, নেই কাজ৷ বাজারেও তার প্রভাব পড়েছে৷ অর্থনৈতিক কাজকর্ম কমতির দিকে৷ বামেরা রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেছে, রাজ্য মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারের কাছে পেট্রোলজাত  পণ্যের দাম কমানো এবং কর কমানোর দাবি জানায়নি৷ উল্টো তাদের প্রথম বাজেটে পেট্রোলজাত পণ্যের উপর সেস বসিয়েছে৷ শুধু তাই নয়, বাড়ানো হয়েছে রোড ট্যাক্স৷ এখন জনগণের উপর ভাড়া বৃদ্ধি চাপিয়ে দিয়েছে৷ রাজ্য বামফ্রন্ট কমিটি যানবাহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে৷ পাশাপাশি পেট্রোলজাত পণ্যের দাম ও কর কমাতে কেন্দ্রীয় সরকারের কাছে জোড়ালো দাবি জানাতে এবং বাজেটে আরোপিত কর, রোড ট্যাক্স বৃদ্ধি ও সেস প্রত্যাহার করে নিতে আহ্বান জানিয়েছে৷

তাতে মনে হচ্ছে, যাত্রীভাড়া বৃদ্ধি নিয়ে বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে কোমড় বেঁধে নেমেছে৷ শুধু তাই নয়, যাত্রী সাধারণের ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ানোর চেষ্টা করবে বিরোধীরা৷

এদিকে, সিট্যু রাজ্য সভাপতি মানিক দে’র বক্তব্য ভাড়া বৃদ্ধি সমস্যার একমাত্র সমাধান হতে পারে না৷ তাঁর মতে, পেট্রোল ডিজেলের দাম কমালেই ভাড়া বৃদ্ধি করতে হবে না৷ তবে, তিনি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাননি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top