News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে নবম শ্রেণীর ছাত্রীকে সাত মাস ধরে ধর্ষণ, প্রিন্সিপাল ও শিক্ষক সহ ধৃত ৬ অভিযুক্ত
Image

বিহারে নবম শ্রেণীর ছাত্রীকে সাত মাস ধরে ধর্ষণ, প্রিন্সিপাল ও শিক্ষক সহ ধৃত ৬ অভিযুক্ত

পাটনা, ৭ জুলাই (হি.স.): নক্ক্যারজনক ঘটনা ঘটল বিহারের সারন জেলায়| নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিগত সাত মাস ধরে ধর্ষণে অভিযুক্ত অন্তত ১৯ জন| এদের মধ্যে রয়েছেন স্কুলের প্রিন্সিপাল, দু’জন শিক্ষক এবং ওই ছাত্রীর ১৬ জন সহপাঠী| নক্ক্যারজন এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতদের মধ্যে রয়েছে স্কুলের প্রিন্সিপাল, একজন শিক্ষক এবং দু’টি ছাত্র| এখনও পলাতক অন্তত ১২ জন| ডিএসপি এ কে সিং জানিয়েছেন, ‘প্রাথমিক রিপোর্ট দায়ের করা হয়েছে, অভিযুক্ত ১৯ জনের মধ্যে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে| তদন্ত চলছে|’
নির্যাতিতা ওই ছাত্রী অভিযোগ করেছেন, বিগত সাত মাস ধরে তাকে ধর্ষণ করেছে অন্তত ১৯ জন| এদের মধ্যে রয়েছেন স্কুলের প্রিন্সিপাল, দু’জন শিক্ষক এবং ওই ছাত্রীর ১৬ জন সহপাঠী| সুবিচারের দাবিতে শুক্রবার সকালেই পুলিশ সুপার হরকিশোর রাইয়ের দ্বারস্থ হন ওই নির্যাতিতা ছাত্রী| এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ| ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল উদয় কুমার ওরফে মুকুন্দ সিং, শিক্ষক বালাজি এবং দু’টি ছাত্র সহ ছ’জনকে| বাকি অভিযুক্তদের খোঁজে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশের আশ্বাস, বাকি অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top