News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাপানে বন্যায় মৃত ৮, নিখোঁজ অন্তত ৫০ জন
Image

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাপানে বন্যায় মৃত ৮, নিখোঁজ অন্তত ৫০ জন

টোকিও, ৭ জুলাই (হি.স.): প্রবল বর্ষণের জেরে আকস্মিক বন্যা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাপানে অকালেই মৃত্যু হল অন্তত আটজনের| প্রাকৃতিক দুর্যোগে ৮ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ অন্তত ৫০ জন| আকস্মিক বন্যার কারণে ঘরছাড়া কমপক্ষে ২৫০ জন| প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে খারাপ অবস্থা কিয়োটো প্রিফেকচারে| সমস্ত জলাধারে বেড়ে গিয়েছে জলস্তর| ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে| প্রশাসন সূত্রের খবর, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই অন্তত ৫০ জন নিখোঁজ| তাঁদের মধ্যে পাঁচজন নিখোঁজ হিরোশিমা প্রিফেকচারে| প্রবল বর্ষণের মধ্যেই হিরোশিমা প্রিফেকচারে ভেঙে পড়ে একটি বাড়ি, সেই সময় থেকেই নিখোঁজ পাঁচজন|
সতর্কতা জারি করা হয়েছে, এমন স্থানে ভূমিধসের কারণে রাস্তার ধস নেমেছে| যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন| হনসু ও শিকোকু প্রদেশের অধিকাংশ এলাকা এখনও জলের নিচে| এছাড়াও ইমাগুচি প্রিফেকচারে প্রবল বর্ষণের জেরে সতর্কতা জারি করা হয়েছে| বন্যার কারণে জলসঙ্কট দেখা দিয়েছে| পরিস্থিতি স্বাভাবিক করতে বিশেষ তত্পরতায় কাজ করছে সেনাবাহিনী|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top