নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ জুলাই ৷৷ খোয়াই শহরের প্রাণ কেন্দ্র সুভাষপার্ক বাজারে আবারও হানা দিল চোরের দল৷ সুভাষপার্ক আউটপোস্ট থেকে অনতিদুরে দুঃসাহসিক এই চুরি সংগঠিত হয় বৃহস্পতিবার গভীর রাতে৷ এদিন রাতে মোট দুটি দোকানে চুরি হয়৷ স্বর্ণের দোকানে হানা দিয়ে সিন্ধুক সহ মূল্যবান সামগ্রী তুলে নিয়ে যায় চোরের দলটি৷ রীতিমতো পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খোয়াই শহরের উপর এমন চুরি এর আগেও হয়েছে৷ একই দোকানে এনিয়ে দুবার চুরি হয়েছে৷ এতেই বোঝা যায় রাতের খোয়াই শহর কতটা নিরাপদ৷ যদিও চোরের দলের চ্যালেঞ্জের মুখে পুলিশ প্রশাসন নড়েচড়েে বসেছে৷ ইতিমধ্যে সুভাষপার্ক আউটপোস্ট সংলগ্ণ একটি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ৷ সেই সিসিটিভি ফুটেজ দেখে চোরের দলকে সনাক্ত করেছে৷ ফুটেজে মোট ৪ জনকে একটি গাড়ী করে যেতে দেখা গেছে বলে পুলিশের দাবি৷ তবে গাড়ীর নম্বর স্পষ্ট নয়৷ যদিও পুলিশের দাবি উন্নত টেকনলোজি দ্বারা গাড়ীর নম্বর উদ্ধার করা সম্ভব৷ কিন্তু পুলিশের টিলেঢালা মনোভাব ও রাত্রীকালিন প্রহরার কারণে চুরি খোয়াই শহরে ক্রমবর্ধমান৷ তবে পুলিশ চাইলে যে এই ঘটনারও কুলকিনারা করা সম্ভব তাই একন দেখার অপেক্ষায় রয়েছেন খোয়াইবাসী৷



















