News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-দেওঘর ট্রেনের সূচনা, সৎসঙ্গ এক্সপ্রেস নামের প্রস্তাব রাষ্ট্রমন্ত্রীর, রাজ্যকে সম্পদশালী হিসেবে গড়ে তুলতে হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা প্রয়োজন ঃ মুখ্যমন্ত্রী
Image

আগরতলা-দেওঘর ট্রেনের সূচনা, সৎসঙ্গ এক্সপ্রেস নামের প্রস্তাব রাষ্ট্রমন্ত্রীর, রাজ্যকে সম্পদশালী হিসেবে গড়ে তুলতে হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা প্রয়োজন ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই ৷৷ আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আগরতলা-দেওঘর এক্সপ্রেস সাপ্তাহিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা

শুক্রবার আগরতলা-দেওঘর এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে অনুকূল ঠাকুরের ভক্তরা নৃত্য করে উৎসাহ জাহির করেন৷ ছবি নিজস্ব৷

হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রেল রাজ্যমন্ত্রী রাজেন গোঁহাই, পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন৷ এ উপলক্ষে আজ আগরতলা রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বহুদিন যাবৎ বড়মাত্রায় অনুকূল ঠাকুরের শিষ্য ভক্তজনেরা দেওঘর যান৷ কিন্তু কোনও সরাসরি ট্রেনের ব্যবস্থা ছিলো না৷ ত্রিপুরা থেকে সরাসরি দেওঘর পর্যন্ত ট্রেন পরিষেবা চালু করার জন্য রেল রাজ্যমন্ত্রী রাজেন গোঁহাইকে আবেদেন জানানো হয়েছিলো৷ রেল রাজ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন৷ এজন্য মুখ্যমন্ত্রী রেল রাজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, কোনও রাজ্যকে সম্পদশালী রাজ্য হিসেবে গড়ে তুলতে হলে সেই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে চাইছেন৷ এজন্য তিনি অ্যাক্ট ইস্ট পলিসির পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলিকে অষ্টলক্ষ্মী যোজনায় লক্ষ্মী অর্থাৎ ধনবান রাজ্য হিসেবে গড়ে তুলতে চাইছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকে হীরা হিসেবে গড়ে তুলতে চাইছেন৷ হীরা অর্থাৎ হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়ে ও এয়ারওয়ে৷ মুখ্যমন্ত্রী বলেন, কোনও রাজ্যের সার্বিক উন্নয়নে এই চারটি ব্যবস্থা থাকা খুবই দরকার৷ তিনি বলেন, ট্রেন যোগাযোগের পাশাপাশি কেন্দ্রীয় সরকার ত্রিপুরার সড়ক যোগাযোগও গুরুত্ব দিচ্ছে৷ এজন্য তিনি কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর সরকার৷ ত্রিপুরার প্রত্যেকটি ঘরে সঠিক দিশা ও সঠিক রোজগার পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্যে৷ এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে৷ মন্ত্রিসভায় সিদ্ধান্তের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ১৭৭ জন স্টেনোগ্রাফার টি পি এস সি-র মাধ্যমে নিয়োগ করা হবে৷ রাজ্যের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের বি এড কোর্স করার জন্য চিফ মিনিস্টার অনুপ্রেরণা যোজনায় সহায়তা করা হবে৷ এছাড়াও রাজ্যের ১০টি ব্লকের অধীনে ৬১ হাজার ৫৮ টি বি পি এল পরিবারকে জুলাই ও আগস্ট মাসে বিনামূল্যে চাল দেওয়া হবে৷

অনুষ্ঠানে রেল রাজ্যমন্ত্রী রাজেন গোঁহাই মহান ব্যক্তি ড শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিনে আগরতলা-দেওঘর এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসা করেন৷ তিনি বলেন, প্রথম যাত্রাতেই আগরতলা-দেওঘর এক্সপ্রেস ট্রেনটি প্রায় যাত্রী পরিপূর্ণ৷ এর থেকে বোঝা যায় এই ট্রেনটির চলাচলের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে৷ তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়কালে ত্রিপুরায় রেল পরিষেবার যথেষ্ট উন্নয়ন হয়েছে৷ আগরতলা স্টেশনকে একটি অন্যতম স্টেশন হিসেবে গড়ে তোলার জন্য তিনি রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেন, আগরতলা-আখাউড়া রেল লাইন স্থাপিত হলে আগরতলার সাথে কলকাতার দূরত্ব কমবে৷ তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব দিচ্ছেন৷

অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, নতুন সরকার গঠনের পর সরকার রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানা সিদ্ধান্ত নিচ্ছে৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন, রাজ্যবাসীর দাবি পূরণ করার জন্যই রেল মন্ত্রক এই পরিষেবা চালু করেছে৷ তথ্য অনুযায়ী আগরতলা-দেওঘর এক্সপ্রেস সাপ্তাহিক ট্রেনটি ৩৯ ঘন্টায়ে ১,৪৬২ কিমি দূরত্ব অতিক্রম করবে৷ আগরতলা থেকে দেওঘরের মধ্যবর্তী ২০টি স্টেশনে থামবে৷ ত্রিপুরায় আগরতলা থেকে যাত্রা শুরু করে আমবাসা ও ধর্মনগরে থামবে৷ ১৪ জুলাই থেকে সাপ্তাহিক নিয়মিত যাত্রা শুরু করবে ট্রেনটি৷ ট্রেনটিতে মোট এ সি থ্রি টায়ার দুটি, ৭টি স্লিপার ক্লাস, ৩টি জেনারেলে সেকেন্ড ক্লাস সহ মোট ১৪ টি কোচ থাকবে৷ সবগুলি কোচই সেন্টার বাফার লিংক (সি বি সি) ব্যবস্থায় যুক্ত থাকবে যা ট্রেনটিকে যান্ত্রিকভাবে বাড়তি নিরাপত্তাে দেবে৷ আগরতলা থেকে দেওঘরের ভাড়া তৃতীয় ও সি-র জন্য ১,৫৭৫ টাকা এবং স্লীপার শ্রেণীর জন্য ৫৮০ টাকা৷ সাধারণ শ্রেণীর সুবিধাও এই ট্রেনে পাওয়া যাবে৷

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, সাংসদ শংকর প্রসাদ দত্ত ও সাংসদ ঝর্ণা দাস বৈদ্য৷ উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, ডাঃ দিলীপ কুমার দাস, কৃষ্ণধন দাস, বুর্বমোহন ত্রিপুরা, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, সমাজসেবী সুনীল দেওধর, সৎসঙ্গের প্রতিনিধি নিশীথ রঞ্জন ভট্টাচার্য প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিগণ সবুজ পতাকা নেড়ে রেলযাত্রার সূচনা করেন৷ এই রেল পরিষেবাকে কেন্দ্র করে অনুকূল ঠাকুরের শিষ্যদের মধ্যো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top