News Flash

  • Home
  • Uncategorized
  • অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিনেতা জয় মুখার্জি
Image

অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিনেতা জয় মুখার্জি

কলকাতা, ৭ জুলাই (হি.স.) : অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেতা জয় মুখার্জি। শুক্রবার রাতে টালিগঞ্জ থানার পুলিশ সায়ন্তিকার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে।
অভিযোগ, শুক্রবার রাতে সায়ন্তিকার গাড়িকে ধাওয়া করেন জয়৷ সার্দান অ্যাভিনিউয়ের কাছে আসতেই অভিনেত্রীর গাড়ি দাঁড় করান৷ এরপর গাড়িতে হামলা করার অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে৷ ঘটনার সময় গাড়িতেই ছিলেন সায়ন্তিকা৷ তাঁকে জয় হেনস্থাও করেন বলে অভিযোগ৷ জয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৪১, ৪২৭, ৪০৯, ৫০৬, ৫০৭ ও ৩২৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। মারধর ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে জয়ের বিরুদ্ধে।শনিবার তাঁকে তোলা হয় আলিপুর আদালতে।
শোনা যাচ্ছে দু’জনের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনার সূত্রপাত। সায়ন্তিকা পুলিশকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে একটি সম্পর্ক ছিল। ইদানীং জয়ের নানা আচরণ ও ব্যবহারে সেই প্রেমে ফাটল ধরে। তারপর থেকেই নানা ভাবে জয় তাঁকে উত্যক্ত করছিলেন বলে সায়ন্তিকার অভিযোগ। দু’জনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। শ্যুটিংয়ের সেট থেকেই আলাপ হয় দু’জনের৷ এমন ঘটনা সামনে আসায় নিন্দুকদের দাবি তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে৷ এই বিষয়ে কথা বলতে ওই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। সম্পর্কের অবনতির জেরেই এই হামলা কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top