News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্ট্রাল কাশ্মীরে দুর্ঘটনার কবলে পুন্যার্থীবোঝাই গাড়ি, আহত দু’জন তীর্থযাত্রী
Image

সেন্ট্রাল কাশ্মীরে দুর্ঘটনার কবলে পুন্যার্থীবোঝাই গাড়ি, আহত দু’জন তীর্থযাত্রী

শ্রীনগর, ৬ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায়, শ্রীনগর-লেহ হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল অমরনাথ তীর্থযাত্রীবোঝাই একটি গাড়ি| শুক্রবার সকালের এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন পুন্যার্থী| শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল কাশ্মীরের গান্ডেরবাল জেলায়, শ্রীনগর-লেহ হাইওয়ের উপর কঙ্গানের কাছে গানিওয়ান এলাকায়| দুর্ঘটনায় আহত তীর্থযাত্রীদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| পরে তাঁদের শ্রীনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে অমরনাথ তীর্থযাত্রীবোঝাই একটি গাড়ি (জেকে ১৪ সি/২৩৯৭) বালতাল বেস ক্যাম্প থেকে শ্রীনগর অভিমুখে যাচ্ছিল| গান্ডেরবাল জেলায়, শ্রীনগর-লেহ হাইওয়ের উপর কঙ্গানের কাছে গানিওয়ান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি| দুর্ঘটনায় আহত হয়েছেন দু’জন পুন্যার্থী| আহত পুন্যার্থীদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| পরে তাঁদের শ্রীনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top