News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের মধ্যে সংঘর্ষে আহত চার
Image

ধর্মনগরে বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের মধ্যে সংঘর্ষে আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ সোমবার সকাল থেকেই রণক্ষেত্রের রূপ ধারণ করে ধর্মনগর৷ বিকেলে সংঘর্ষ থামলেও উত্তেজনা বহা রয়েছে৷ জানা গেছে, বিএমএস এবং শ্রমিক উন্নয়ন মঞ্চের মধ্যে সংঘর্ষ শুরু হয় সোমবার সকালে৷ এই সংঘর্ষে দুই পক্ষেরেই শ্রমিকরাই আহত হয়েছেন৷ সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনাটি মহকুমাশাসক এবং পুলিশের সামনেই হয়েছে৷ প্রথম অবস্থায় পুলিশ এই সংঘর্ষ থামাতে ব্যর্থ হলেও পরে আধাসামারিক বাহিনীর জওয়ানদের নিয়ে বিকেলের দিকে পুলিশ এই সংঘর্ষ থামাতে সমর্থ হয়৷ কিন্তু ততক্ষণে ধর্মনগর উত্তপ্ত হয়ে ওঠে৷ ব্যাপক সংঘর্ষে সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়৷ সবাই ঘরমুখি হন৷ দোকানপাট বন্ধ হয়ে যায়৷ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে৷ পুলিশ সূত্রে জানা গেছে, এই সংঘর্ষে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে৷ গোটা ধর্মনগর জুড়ে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের আঘাত গুরুতর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top