News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল দ্রাবিড়কে ‘হল অফ ফেম’ সম্মানে সম্মানিত করল আইসিসি
Image

রাহুল দ্রাবিড়কে ‘হল অফ ফেম’ সম্মানে সম্মানিত করল আইসিসি

ডাবলিন, ২ জুলাই (হি.স.) : রাহুল দ্রাবিড়কে ‘হল অফ ফেম’ সম্মানে সম্মানিত করল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি৷ ভারতীয় ‘এ’ দলের কোচ হিসাবে ইংল্যান্ড সফরে ব্যস্ত থাকায় আইসিসির অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেননি তিনি৷ তবে বার্তা পাঠিয়েছেন ইংল্যান্ড থেকেই৷ তবু রাহুল দ্রাবিড়কে সম্মানিত করতে পেরে গর্বিত স্বয়ং আইসিসি৷
রবিবার ডাবলিনের বর্ণোজ্জ্বল অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তিনজন প্রাক্তন ক্রিকেটারকে ‘হল অফ ফেম’এ অন্তর্ভূক্ত করে৷ যাঁদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়৷ পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসির হল অফ ফেম’এ ঢুকে পড়লেন দ্রাবিড়৷ তাঁর আগে বিষেন সিং বেদি, কপিল দেব, সুনীল গাভাসকর ও অনিল কুম্বলেকে হল অফ ফেম’এর অন্তর্ভূক্ত করেছে আইসিসি৷
টিম ইন্ডিয়ার হয়ে দ্রাবিড় ১৬৪ টেস্টে ৫২.৩১ গড়ে ১৩২৮৮ রান সংগ্রহ করেছেন৷ সেঞ্চুরি করেছেন ৩৬টি৷ হাফসেঞ্চুরির সংখ্যা ৬৩৷ ৩৪৪টি একদিনের ম্যাচে দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে ৩৯.১৬ গড়ে ১০৮৮৯ রান৷ শতরান ১২টি৷ অর্ধশতরান ৮৩টি৷ একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে দ্রাবিড় করেছেন ৩১ রান৷ টেস্টে ২১০টি ও ওয়ান ডে ক্রিকেটে ১৯৬টি ক্যাচ ধরেছেন মিস্টার ডিপেন্ডেবল৷ উইকেটককিপার হিসাবে ১৪টি স্ট্যাম্প আউট করেছেন রাহুল৷ অনুষ্ঠানে রাহুল দ্রাবিড়ের পাশাপাশি আইসিসির হল ফেম’এ জায়গা পেলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি দলনায়ক রিকি পন্টিং ও ইংল্যান্ডের প্রাক্তন মহিলা উইকেটকিপার-ব্যাটার ক্লেয়ার টেলর৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top