News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রকে ১০ দিনের মধ্যে লোকপাল নিয়োগের সময় জানাতে বলল সুপ্রিম কোর্ট

কেন্দ্রকে ১০ দিনের মধ্যে লোকপাল নিয়োগের সময় জানাতে বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২ জুলাই (হি. স.) : কতদিনের মধ্যে লোকপাল নিয়োগ করা হবে তা ১০ দিনের মধ্যে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে | সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।
দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কতদিনের মধ্যে লোকপাল নিয়োগ করা হবে, সেটা ১০ দিনের মধ্যে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। আজ সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ । এ মাসের ১৭ তারিখ ফের এ বিষয়ে শুনানি হবে বলে জানা গিয়েছে। এদিন বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর ভানুমতির ডিভিশন বেঞ্চ সরাসরি কেন্দ্রকে হলফনামা জমা দিয়ে লোকপাল নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত বছরের ২৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও লোকপাল নিয়োগ না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর ভানুমতীর বেঞ্চে। বিচারপতিরা বলেছেন, লোকপাল নিয়োগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে হলফনামা দিয়ে বিস্তারিত জানাতে হবে কেন্দ্রকে। আগামী ১০ দিনের মধ্যে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিদ্বয়।
এর আগে ১৫ মে সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, লোকপাল বাছাইয়ের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তাতে রাখা হয়েছে প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগিকে। তবে কবে লোকপাল নিয়োগ করা হবে, সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। তাই বাধ্য হয়ে শীর্ষ আদালতকে নির্দেশ দিতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। যা নিয়ে অস্বস্তিতে পড়ে গেল নরেন্দ্র মোদির সরকার বলে মনে করা হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top