News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ

সকাল বেলা৷ অফিস আদালতের সময়৷ রাজধানীর বিভিন্ন রুটে ছুটছে অটো এবং টমটম৷ রাজধানীর কিংবা তার আশপাশে যাতায়াতের জন্য সহজ মাধ্যম হল অটো কিংবা টমটম৷ কিছু বাস চালাচল করে বটে৷ সেগুলি কিন্তু টাউন বাসের পর্যায়ে পড়ে না৷ এই বাসগুলি শহর ছেড়ে আরও দূরে যাতায়ত করে৷ তবে সেগুলিও পর্যাপ্ত নয়৷ শুধুমাত্র পর্যাপ্ত যানবাহনের মধ্যে ওই অটো আর টমটম রয়েছে৷ ইদানিং অটো চালকদের মনেও শান্তি নেই৷ কেননা, বিজেপি জোট সরকার অটো চালকদের উপরও সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে উঠেপড়ে লেগেছে৷ আরোপ করেছে সুনির্দিষ্ট কড়াকড়ি৷ বলা হচ্ছে যে অটোর যে রুটের লাইসেন্স তাকে সেই রুটে যেতে হবে৷ এনিয়ে অনেক অটো চালক ক্ষুব্ধ৷ তেমনই এক অটো চালকের দেখা মিললো কিছুদিন আগে৷ চালকের এক চেনাজানা যাত্রীও অটোতে ছিল৷ যাত্রীকে বলতে শোনা গেল- এহন এমন করতাছস কেরে? বিজেপির দোষ কিতা? তুই যহন অটো নিছস তহন তার কোন রুটে পারমিট দিচ্ছে তাওতো দেইখ্যা নিছস৷ তোরে শালবাগানের পারমিট দিলে তুই তহল শালবাগান দেছস না৷ পার্টির সুবাদে নরসিংগড় রুটে অটো চালাইছস৷ এহন তোরে শালবাগান যাইতে কইলে তুই যাবিনা ক্যান?

চালক ঃ ক্যান যামু কও? এত বছর এই রুটে গাড়ি চালাইতাছি৷

যাত্রী ঃ তুইতো অন্যায়ভাবে চালাইতাছস৷

চালক ঃ হ, চালাইতাছি৷ আমাগোরে বন্ধ কইরা দিবো? বিজেপিরে আমরা কিন্তু ভোট দিছি৷ আর হেই বিজেপি আমাগো পেটে লাথি দিবার চাইতাছে? দিয়া দেখুক না৷ তহন টের পাইবো৷

যাত্রী ঃ আরে দোর, তুই রাইগ্যা যাইতাছস কেরে? বিজেপিরে তুইও ভোট দিছস, আমিও ভোট দিছি৷ তাই বইল্যা হক্ কথা কমু না? সিট্যুর নেতারা যহন তোরে শালবাগানের পারমিট দিছিলো তহন কি তুই হেগোরে জিগাইছিলি শালবাগানে যাইয়া আমি কিতা করুম? হেই রুটে মানুষ জন কম৷ জিগাস নাই দোস্ত৷ ভাবছিলি ফের অষ্টম আইয়া যাইবো৷ কিন্তু আইলোনা৷ এহন বিজেপির জোট সরকার বামের পাপ মোচন করতাছে৷ যেই রুটের পারমিট হেই রুটে গাড়ি চালান লাইগবো৷ তুই কত দোস্ত, সরকার কি খারাপ কিছু কইতাছে? তোর ফাঁদে তুই নিজেতো পা দিতাছস৷ এইহানে সরকারের দোষ কিতা কত? যানা দোস্ত, সিট্যু নেতাগোরে যাইয়া জিগা না তারা ক্যান এমন করলো? এহন দোষ অইতাছে বিজেপির৷ আসলে আমাগো স্বভাবটা খারাপ অইয়া গেছেরে দোস্ত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top