News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে প্রলঙ্করী বন্যা, লক্ষাধিক মানুষ প্রভাবিত, নিহতের সংখ্যা ৩২
Image

অসমে প্রলঙ্করী বন্যা, লক্ষাধিক মানুষ প্রভাবিত, নিহতের সংখ্যা ৩২

গুয়াহাটি, ১ জুলাই (হি.স.) : গত কয়েকদিনের বৃষ্টিপাতে অসমের বিভিন্ন এলাকায় ফের বন্যাত্রাসের সৃষ্টি হয়েছে৷ প্রথম বন্যার জল এখনও বহু অঞ্চল থেকে নামেনি। এরই মধ্যে নতুন করে বহু বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে।
বন্যা কবলিত প্রতাপগড়৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

সরকারি সূত্রের খবর, নিম্ন অসমের পাশাপাশি উজান অসমেও সৃষ্টি হয়েছে বন্যার পদধ্বনী। লখিমমপুর, শোণিতপুর, যোরহাট, ধেমাজি, বিশ্বনাথ, চড়াইদেও, হাইলাকান্দি ইত্যাদি জেলায় ফের বন্যার তাণ্ডব শুরু হয়েছে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসে রাজ্যে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

একইভাবে অরুণাচল প্রদেশের পাহাড় থেকে নেমে আসা জলের তোড়ে ভেসে যাচ্ছে অসমের নিম্নাঞ্চল। রাজ্য দুৰ্যোগ মোকাবিলা বিভাগের জারি করা বিবৃতি অনুযায়ী উজান অসমের শিবসাগর জেলার দিসাং নদীর জলে প্লাবিত হয়েছে নঙলামুড়াঘাট, গোলাঘাট। নুমলিগড়ে ধনশিরি নদী, শোণিতপুরে জিয়াভরালি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া যোরহাট জেলার নিমাতিঘাট, শোণিতপুরের তেজপুর এবং নিম্ন অসমের ধুবড়ি জেলায় ব্ৰহ্মপুত্ৰ ফুঁসে উঠছে। ইতিমধ্যে বন্যাকবলিত মানুষজন সুরক্ষিত উঁচু স্থানে আশ্ৰয় নিয়েছেন।
অন্যদিকে অরুণাচল প্ৰদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্ৰিপুরায়ও গত দু-তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হবে বলে সম্ভাবনা ব্যক্ত করেছে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্ৰ। সে অনুয়ায়ী, পার্শ্ববর্তী পাহাড়ি রাজ্যগুলিতে যদি ধারা বৃষ্টি হয়, তা হলে অসমের কপালে বিপদ অপেক্ষা করছে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্য দুৰ্যোগ মোকাবিলা কৰ্তৃপক্ষের তথ্য বলছে, সাম্প্ৰতিক বন্যায় অসমের পাঁচটি জেলার আটটি রাজস্ব চক্ৰের ৭৪টি গ্রামের জনসাধারণ ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। এখনও ২৬টি ত্রাণশিবিরে আশ্ৰিত বহু বন্যাক্রান্ত। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০১ হেক্টর কৃষিজমির শস্য।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top