News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের দুই আসনে বিজেপির দুই কমিটি গড়লেন অমিত শাহ
Image

লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের দুই আসনে বিজেপির দুই কমিটি গড়লেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ পূর্বোত্তরের সবকটি লোকসভা আসন জিততে মরিয়া হয়ে উঠেছে বিজেপি৷ অন্তত, মণিপুরে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই বার্তাই দিয়ে গেছেন৷ সেই লক্ষ্যে, ত্রিপুরায় দুটি লোকসভা আসনের জন্য এখনই দুটি পৃথক কমিটি গড়ে দিলেন তিনি৷ পূর্ব আসনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য এবং বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন অমিত শাহ৷ তেমনি পশ্চিম আসনে জন্য গঠিত কমিটির দায়িত্ব দিয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতীমা বিশ্বাস এবং স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মনকে৷ ধারণা করা হচ্ছে, চলতি ইংরেজী বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে লোকসভা নির্বাচন৷ ফলে, হাতে সময় খুবই কম৷ তাই, প্রস্তুতি শুরু করে দিতে পূর্বোত্তরে দলের শীর্ষ নেতৃত্বদের অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন৷

পূর্বোত্তরে আটটি রাজ্য মিলিয়ে লোকসভা আসন রয়েছে ২৫টি৷ সবচেয়ে বেশি আসন রয়েছে আসামে৷ সেখানে লোকসভা আসন সংখ্যা ১৪৷ এছাড়া ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ে ২টি করে লোকসভা আসন রয়েছে৷ মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমে লোকসভা আসন রয়েছে ১টি করে৷ পূর্বোত্তরের রাজ্যগুলিতে বর্তমানে অধিকাংশতেই বিজেপি সরকার রয়েছে৷ ফলে, লোকসভা  আসনের অধিকাংশই দখলের উদ্দেশ্যে ঝাঁপাবে মোদী-শাহ জুটি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷

মণিপুরের রাজধানী ইম্ফলে শুক্রবার বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পূর্বোত্তরের রাজ্যগুলিতে লোকসভা নির্বাচনে জয়ের জন্য ব্লুপ্রিন্ট এঁকে দিয়েছেন৷ ওইদিন পূর্বোত্তরে দলীয় নেতৃত্ব এবং সহযোগীদের সাথে রূদ্ধদ্বার বৈঠকে শ্রীশাহ সকলকেই বুঝিয়ে দিয়েছেন, এই অঞ্চলের ২৫টি লোকসভা আসন বিজেপির দখলে আসতেই হবে৷ সূত্রের খবর, রাজ্যের পাশাপাশি পূর্বোত্তরের অন্যান্য রাজ্যগুলির লোকসভা আসনের জন্যও কমিটি গঠন করে দিয়েছেন অমিত শাহ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top