News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ৩১২৩ টি সুকলে নেই বিদ্যুৎ সংযোগ গরমে নাজেহাল ছাত্রছাত্রী ও শিক্ষকরা
Image

রাজ্যের ৩১২৩ টি সুকলে নেই বিদ্যুৎ সংযোগ গরমে নাজেহাল ছাত্রছাত্রী ও শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিক্ষা৷ সেই শিক্ষা গ্রহণের জন্য কচিকাঁচাদের প্রচন্ড গরমেও বিনা বৈদ্যুতিন পাখার হাওয়ায় নাজেহাল হতে হয়৷ কারণ, রাজ্যের ৩১২৩টি সুকলে বিদ্যুৎ সংযোগ নেই৷ শিক্ষা ও স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ অথচ রাজ্যে শিক্ষা ব্যবস্থা চরম অবহেলিত৷ বিধানসভায় এই বিশ্ময়কর তথ্য দিয়েছে শিক্ষা দপ্তর৷ সাথে দাবি করা হয়েছে, বিদ্যুতহীন সুকলগুলির মধ্যে ৯৬টি সেকেন্ডারি সুকলে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

শিক্ষা দপ্তর জানিয়েছে, রাজ্যের সমস্ত সুকলে বিদ্যুৎ সংযোগ নেই৷ তাই, বিদ্যুৎ নিগম যে সমস্ত জেবি, এসবি, হাই এবং হায়ার সেকেন্ডারি সুকলের বিদ্যুৎ সংযোগের জন্য বিল প্রদান করে, বিদ্যালয় শিক্ষা দপ্তর তা পরিশোধ করে৷

বিদ্যালয় শিক্ষা দপ্তরের কথায়, বিদ্যুৎ নিগমের সাথে আলোচনাক্রমে বুনিয়াদী শিক্ষা দপ্তর কেন্দ্রীয়ভাবে সারা রাজ্যে ১৩২টি জেবি, ২১৪টি এসবি এবং হাই ও হায়ার সেকেন্ডারি মিলিয়ে ৮০০টি সুকলের বিল মেটিয়ে দিচ্ছে৷ ২০১৭-১৮ অর্থবর্ষে বুনিয়াদী শিক্ষা দপ্তর মোট ১৩ লক্ষ ৩০ হাজার ৬৯০ টাকা এবং উচ্চ বুনিয়াদী শিক্ষা দপ্তর ২ কোটি ৮০ লক্ষ টাকা বিদ্যুতের বিল বাবদ মিটিয়েছে৷ ২০১৮-১৯ অর্থবর্ষে বুনিয়াদী শিক্ষা দপ্তর ১২ লক্ষ ৫০ হাজার টাকা এবং উচ্চ বুনিয়াদী শিক্ষা দপ্তর ৮৭ লক্ষ টাকা বিদ্যুতের বিল বাবদ মেটানোর প্রস্তুতি নিয়েছে৷

এই পরিশোধিত বিদ্যুতের বিলের মধ্যে এডিসি এবং সাধারণ এলাকার সমস্ত জেবি, এসবি, হাই এবং হায়ার সেকেন্ডারি সুকল এবং জেলা শিক্ষা অফিস, বিদ্যালয় পরিদর্শকের অফিস, এসসিইআরটি ও ডায়েটের বিলও অন্তর্ভুক্ত রয়েছে৷

বিদ্যালয় শিক্ষা দপ্তরের বক্তব্য, এখনও পর্যন্ত ১৯৭৮টি জেবি, ৯৫২টি এসবি এবং হাই ও হায়ার সেকেন্ডারি মিলিয়ে ১৯৩টি সুকলে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি৷ তাতে, দেখা যাচ্ছে মোট ৩১২৩টি সুকলে বিদ্যুৎ সংযোগ নেই৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের কথায়, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সমস্ত জেবি, এসবি এবং হাই ও হায়ার সেকেন্ডারি সুকলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে৷ সাথে আরো একটি তথ্য যোগ করে বলেছে, ২০১৮-১৯ অর্থবর্ষে সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে ৯৬টি সেকেন্ডারি সুকলে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই বাস্তব চিত্র সত্যিই ভীষণ দূর্ভাগ্যের বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top