News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বজিৎ হত্যায় পিস্তলের গুলি ম্যাগজিন উদ্ধার
Image

বিশ্বজিৎ হত্যায় পিস্তলের গুলি ম্যাগজিন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ বিশ্বজিৎ পাল হত্যাকান্ডের ঘটনায় পুলিশ একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে৷ এদিকে, ওই খুনের ঘটনায় ধৃত প্রাণজিৎ ভৌমিক এবং যিশু দে’কে আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে৷

বাধারঘাটের আদর্শপল্লীতে গত শনিবার খুন হন বিজেপি কর্মী পেশায় মেডিক্যাল রিপ্রেসেনটেটিভ বিশ্বজিৎ পাল৷ ওই খুনের সাথে জড়িত অভিযোগে পুলিশ প্রাণজিৎ ভৌমিককে গ্রেপ্তার করেছে৷ পুলিশী জেরায় প্রাণজিৎ বিশ্বজিৎকে খুন করেছে বলে স্বীকারও করেছে৷ তাতে জিজ্ঞাসাবাদ করেই গত রবিবার স্থানীয় একটি ডোবা থেকে ৯এমএম পিস্তল ও গুলি উদ্ধার হয়েছিল৷ আজ ফের পুলিশ একই ডোবা থেকে একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে৷

এদিকে, শনিবার আদালতে তোলা হয়েছিল প্রাণজিৎ ভৌমিক এবং যিশু দে’কে৷ পুলিশ তাদের ফের পুলিশ রিমান্ডে নেওয়ার আর্জি জানিয়েছিল৷ কিন্তু, পুলিশের আবেদন নামঞ্জুর করে দেয়৷ প্রাণজিৎ ভৌমিক এবং যিশু দে’কে পুলিশ ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top