News Flash

  • Home
  • Uncategorized
  • প্রমোটারদের দৌরাত্ম্য, বহুতল বাড়ি নির্মাণ করতে গিয়ে মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু, গুরুতর দু’জন
Image

প্রমোটারদের দৌরাত্ম্য, বহুতল বাড়ি নির্মাণ করতে গিয়ে মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু, গুরুতর দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রাজধানীর আড়ালিয়া বাজারের কাছে মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও দুজন৷

কলেজটিলা ওয়াটার সাপ্লাইয়ের কাছে মাটি ধসে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করেন সহকর্মীরা৷ ছবি নিজস্ব৷

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে৷ নিহত শ্রমিকের নাম মিন্টু খেশ৷ বাড়ি পশ্চিমবঙ্গে৷ অপর দুই শ্রমিক হলেন অজিত দাস এবং মনু হাওয়ালি৷ এই দুজন গুরুতর আহত হয়েছেন৷ এই ঘটনার খবরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঠিকাদার অমিত ভৌমিকের বিরুদ্ধে এলাকার জনগণের তীব্র ক্ষোভ রয়েছে৷ অপেক্ষাকৃত ঢালু জায়গাতে মাটি কেটে ফ্ল্যাট বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল৷ প্রায় চারমাস আগে এই ফ্ল্যাট নির্মাণের জন্য কাজ শুরু হয়েছিল৷ তথন এলাকার লোকজন মাটি কাটার বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন৷

এদিকে, গত কদিন ধরে এখানে পুনরায় মাটি কাটার কাজ শুরু হয়৷ বহিঃরাজ্যের ও স্থানীয় শ্রমিকরা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন৷ এদিন, আচমকা মাটি কাটার সময় ধস পড়ে৷ তাতে মাটির নীচে চাপা পড়ে যান মিন্টু শেখ, অজিত দাস এবং মনু হাওয়ালি৷ অন্যান্য শ্রমিকরা দ্রুততার সাথে মাটি সরানোর কাজ শুরু করে৷ এদিকে, খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানায় এবং ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন এবং শ্রমিকদের নিয়ে কোনওরকমে তিন শ্রমিককে উদ্ধার করেছে৷ জি বি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিন্টু শেখ নামে এক শ্রমিকের মৃত্যু হয়৷ এই ব্যাপারে পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷

প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় বহিঃরাজ্যের প্রমোটাররা আখড়া তৈরী করেছে৷ তারা বিভিন্ন এলকায় জমি মাফিয়াদের সাথে নিয়ে জলের দরে জমি ক্রয় করছেন৷ কোথাও কোথাও পেশীবল প্রয়োগ এবং অস্ত্রের মুখে জমি ক্রয় করে নিচ্ছে৷ তারপর সেখানে বেআইনীভাবে ফ্ল্যাটবাড়ি নির্মাণ করছে পুর নিগমের নীতি নির্দেশিকাকে অমান্য করে৷ এই ব্যাপারে রাজ্য প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top