News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
Image

পাকিস্তানে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

ইসলামাবাদ, ১ জুলাই (হি.স.) : সাধারণ নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়াল পাকিস্তান৷ দেশের অন্তর্বর্তীকালীন সরকার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এই নিয়ে জুন মাসে দ্বিতীয়বার তেলের দাম বাড়ানো হল৷
চলতি মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচন৷ তার আগে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতি নাসির-উল-মুলক শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন৷ রবিবার থেকে এই দাম কার্যকর হয়েছে৷ এরফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে জানা গিয়েছে৷ পাকিস্তানি মুদ্রায় পেট্রোল, ডিজেলের দাম যথাক্রমে ৯৯.৫০ পয়সা ও ১১৯.৩১ পয়সা৷ এছাড়া কেরোসিন তেলের দাম ৮৭.৭০ পয়সা৷ লাইট ডিজেল ও হাই স্পিড ডিজেলের দাম যথাক্রমে ৮০.৯১ পয়সা ও ১০৫.৩১ পয়সা৷
প্রতিটি ক্ষেত্রে চড়া হারে দাম বাড়ানো হয়েছে৷ বিশেষ করে ডিজেলের দাম একধাক্কায় বাড়ানো হয়েছে৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রলের দাম ৯৯.৫০ পয়সা থেকে আরও ৭.৫৪ পয়সা বাড়ানো হয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে ১৪ টাকা৷ কেরোসিনের দাম ৩.৩৬ পয়সা বেড়েছে৷ লাইট ডিজেল ও হাই স্পিড ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫.৯২ পয়সা ও ৬.৫৫ পয়সা৷
ভোটের মুখে তেলের দাম বাড়ানোয় সমস্ত রাজনৈতিক দলগুলি এর বিরোধীতা করেছে৷ পাকিস্তান পিপিলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল লাল ভুট্টো দাম বৃদ্ধি নিয়ে কেয়ারটেকার সরকারের সমালোচনা করে জানান, সাধারণ মানুষের ঘাড়ে বোঝা না বাড়িয়ে সরকারের উচিত সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top