News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটির বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

জিএসটির বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : জিএসটির বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার মাইক্র ব্লোগিং সাইট ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, জিএসটির প্রথম বর্ষপূর্তির বিশেষ উপলক্ষ্যে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাই। এটি যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার শ্রেষ্ঠ উদাহরণ। ভারতীয় অর্থনীতির জিএসটি ইতিবাচক পরিবর্তন এনেছে।
আরও একটি ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, জিএসটি বৃদ্ধি, সরলতা এবং স্বচ্ছতা এনেছে। এটি আনুষ্ঠানিকতাকে উন্নত করেছে, উৎপাদনের বৃদ্ধি হয়েছে, ‘ইস অফ ডুয়েনিং বিজনেস’ –এর বিস্তার ঘটিয়েছে। মাঝারি এবং ছোট উদ্যোগ এর ফলে উপকৃত হয়েছে।
এদিন গোটা দেশজুড়ে জিএসটি দিবস পালন করে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, গত ২৪শে জুন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন এক দেশ এক কর বিধি সার্থক প্রনয়ণের জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় তবে আমি আমাদের দেশের প্রতিটি রাজ্যকে সেই কৃতিত্ব দেবো। যুক্তরাজ্য কাঠামোয় সহযোগিতায় শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে জিএসটি। দেশের স্বার্থে প্রতিটি রাজ্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখনও পর্যন্ত জিএসটি কাউন্সিল বৈঠকে ২৭বার মিটিং হয়েছে। যেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ এক সঙ্গে বসে বৈঠকে অংশগ্রহণ করেছে এবং সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। জিএসটির আসার পরে পণ্যের আদান প্রদানের গতি এসেছে। চেকপোস্টগুলি সরে গিয়েছে।এর ফলে সময় অনেক বাঁচছে। সততার উৎযাপন হচ্ছে জিএসটি।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top