News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

উপত্যকায় বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বন্যা পরিস্থিতি নিয়ে শনিবারই রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছিল। প্রশাসনিক কর্তাদের সঙ্গে গতকাল বৈঠক করেন রাজ্যপাল এন এন ভোরা। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা বলেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগীতা ও সাহায্যের আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঝিলাম নদী জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বওয়ার ফলে জম্মু ও কাশ্মীরের একাধিক অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে।
প্রসঙ্গত, শনিবার জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্ঠা বি বি বেয়াস সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, এখনও পর্যন্ত জম্মুতে তিনজন মারা গিয়েছে। শ্রীনগরে ৪৪টি আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে। জল জমে যাওয়া একটা বড় ধরণের সমস্যা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top