News Flash

  • Home
  • Uncategorized
  • আর্জেন্টিনার পর এবার বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় পর্তুগালের
Image

আর্জেন্টিনার পর এবার বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় পর্তুগালের

সোচি, ১ জুলাই (হি.স.) : বিশ্বকাপের একদিনেই আর্জেন্টিনা ও পর্তুগাল ছিটকে গেল৷ উরুগুয়ের কাছে প্রি-কোয়ার্টার ফাইনালে হারল পর্তুগাল৷ সোচিতে একাই জোড়া গোল করে উরুগুয়েকে ম্যাচ জেতালেন কাভানি (৭,৬২ মিনিট)৷ ম্যাচে বেশ কয়েকবার গোলের দরজা খোলার চেষ্টা করলেও লক্ষ্যপূরণে ব্যর্থ রোনাল্ডো৷ পর্তুগালের হয়ে দ্বিতীয়ার্ধে গোল করেন পেপে৷ ০-১ পিছিয়ে থেকে ৫৫ মিনিটে পেপের হেডেই ম্যাচে ফেরে ইউরো চ্যাম্পিয়নরা৷ শেষরক্ষা অবশ্য করতে পারেনি পর্তুগাল৷ উরুগুয়ে ম্যাচ জিতল ২-১ গোলে৷ অাগামী ৬ জুলাই নিজনি নভগোরড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে উরুগুয়ে৷
দিনের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে মেসিদের হারের পর উরুগুয়ের বিরুদ্ধে রোনাল্ডো উত্তাপের ঝলক দেখাতে ব্যর্থ সি আর সেভেন৷ গ্রুপ পর্বে এই রনকেই বিধ্বংসী দেখিয়েছিল৷ প্রত্যাশার পারদও চড়ছিল তাঁকে নিয়ে৷ রোনাল্ডোকে এদিন বন্দি করে রাখল উরুগুয়ের ডিফেন্স৷ ফ্রি-কিকে সুযোগ পেলেও তা মানবপ্রাচীরে মেরে বসেন পর্তুগিজ ফুটবলের বর্তমান সুপারস্টার৷ উল্টে রোনাল্ডোর মঞ্চে আলো কাড়লেন কাভানি৷ সঙ্গী সুয়ারেজও তাঁর সেরাটা দিয়েছেন৷ ম্যাচের সাত মিনিটে উরুগুয়ের এগিয়ে যাওয়াটা সুয়ারেজ-কাভানি জুটিরই ফসল৷ ২-১ ম্যাচ জিতলেও ব্যবধান আরও বাড়াতে পারত উরুগুয়ে৷ ম্যাচের শেষ দিকে বেশ কয়েকটি শট পেয়েও স্ট্রাইকাররা ব্যবধান বাড়াতে পারেনি৷ কাভানি চোট পেয়ে মাঠ ছাড়লে উরুগুয়ের আক্রমণে প্রভাব পরে৷
খেলার ৭৪ মিনিটে চোটের কারণে এদিনের উরুগুয়ের জোড়া গোলদাতা এডিনসন কাভানি মাঠ ছাড়লে কাঁধে করে তাঁকে সাইডলাইনের ধারে নিয়ে যান রোনাল্ডো৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top