News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা পরবর্তী রোগব্যাধি থেকে গবাদি পশুকে রক্ষা করতে পাথারকান্দিতে চি‌কিৎসা শি‌বি‌র
Image

বন্যা পরবর্তী রোগব্যাধি থেকে গবাদি পশুকে রক্ষা করতে পাথারকান্দিতে চি‌কিৎসা শি‌বি‌র

পাথারকান্দি (অসম), ১ জুলাই, (হি.স.) : সাম্প্রতিক বন্যাবিধ্বস্ত বরাক উপত্যকার পরিস্থিতি সচক্ষে দেখতে এসে গত ২৪ জুন দুর্গতদের সাহায্য করার পাশাপাশি বন্যাক্রান্ত জীবজন্তুগুলোকেও সম্পূর্ণ সুবিধা ও যাবতীয় পরিষেবা দিতে জেলা প্রশাসন ও পশুপালন বিভাগকে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সেদিন তিনি পশুপালন অধিকর্তাকে বরাক উপত্যকায় ঘাঁটি গেড়ে তিন জেলার বন্যা প্রভাবিত জীবজন্তুকে খাদ্যসামগ্রী-সহ প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে চিকিৎসার উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে যান মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ কাজে এসেছে।
পাথারকা‌ন্দির বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় গবা‌দি পশুর স্বাস্থ্যের খোঁজখবর নি‌তে ময়দানে নেমেছেন সংশ্লিষ্ট কর্মীরা। বন্যা পরব‌র্তী পরিস্থিতিতে পশু চি‌কিৎসা দফতরের সর্বস্তরের ক‌র্মী বন্যাক্রান্ত পশুসম্পদের চি‌কিৎসার ব্যবস্থা ক‌রেছেন। বিভিন্ন অঞ্চলে পশু চি‌কিৎসা শি‌বি‌রের আয়োজন করা হয়েছে।
গতকাল শ‌নি ও আজ র‌বিবার রাধাপ্যারী বাজা‌র এবং হা‌তি‌খিরা বাগা‌নে দু‌টি পশু চি‌কিৎসা শি‌বির অনুষ্ঠিত হয়েছে। শ‌নিবা‌রের শি‌বি‌রে এলাকার গোপালপুর, পিংছড়া, হ‌রিবাসর, সাধুকু‌টি, বৈঠাখাল প্রভৃ‌তি গ্রা‌মের চার শতা‌ধিক গবা‌দি পশুর স্বাস্থ্য প‌রীক্ষা ক‌রে প্র‌য়োজ‌নীয় ওষুধ ও পথ্য তু‌লে দেন পশু চি‌কিৎসা বিভা‌গের ক‌র্মীরা। অনুরুপভা‌বে আজ হা‌তি‌খিরা চা বগা‌নে অনু‌ষ্ঠিত পশু চি‌কিৎসা শি‌বি‌রে এলাকার ডেঙ্গারবন্দ, আসাইঘাট, পেচারঘাট ও হা‌তি‌খিরা এলাকার বি‌ভিন্ন ফাঁড়ি বাগা‌নের প্রায় পাঁচ শতা‌ধিক গবা‌দি পশুর স্বাস্থ্য প‌রীক্ষা ক‌রে প্র‌য়োজ‌নীয় ব্যবস্থা ক‌রে দেন পশু দফতরের সংশ্লিষ্ট চি‌কিৎসক-কর্মীরা।
পশু চি‌কিৎসক ডা. তাজউদ্দিন খান এ ব্যাপারে জানান, পাথারকা‌ন্দি‌তে পর্যায়ক্র‌মে আরও তিনটি পশু চি‌কিৎসা শি‌বির অনুষ্ঠিত হ‌বে। শি‌বিরগু‌লো যথাক্রমে লোয়াইর‌পোয়া, ইচা‌বিল এবং বাজা‌রিছড়া। এছাড়া পাথারকা‌ন্দি পশু হাসপাতালে জেলা ভে‌টে‌রিনা‌রি দফতরের ব্যবস্থাপনায় গবা‌দি পশুর জন্য নানা ওষুধপত্র নিয়‌মিত বিনামূ‌ল্যে বিতরণ করা হ‌চ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top