News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালির আরও সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে ইডি
Image

রোজভ্যালির আরও সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে ইডি

কলকাতা, ২৯ জুন (হি. স.): রোজভ্যালির আরও সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) | শুক্রবারই রোজভ্যালির সম্পত্তি থাকা বিভিন্ন এলাকা ঘুরে দেখল এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। রাজারহাট ও নিউটাউনের বিভিন্ন এলাকায় বেশ কিছু জমি রয়েছে রোজ়ভ্যালির। সেই এলাকাগুলিই পরিদর্শন করেন আধিকারিকরা।
২০১৪ সালে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু সহ সংস্থার একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এ এফআইআর দায়ের করে ইডি। ২০১৫-র মার্চে গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হয়। এর পর গত বছর ৩০ জুলাই বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ সল্টলেকের ইডি দফতর থেকে জারি করা হয়।
রোজ ভ্যালির বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার ও অসমের ৬ টি হোটেল, ত্রিপুরায় ১৭ একরের বিনোদন পার্ক, কলকাতায় ১,৪৬, ৩৬৪ স্কোয়ার ফুটের অফিস, ভুবনেশ্বরে ১১,৪৪৫ স্কোয়ার ফুটের জমি, ১৩ টি প্লট, কলকাতার একটি হাউসিং কমপ্লেক্সে ৩ টি ফ্ল্যাটসহ গ্যারেজ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি-র এক আধিকারিক জানিয়েছেন, যে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নোটিশ পাঠানো হয় তার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। রোজভ্যালির ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত এই নিয়ে এখনও পর্যন্ত তাদের মোট ১৯৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
রাজারহাট এলাকায় মোট কত পরিমাণ জমি রয়েছে তা জানতে আজ সকালে রাজারহাট ভূমি সংস্কার আধিকারিকের দফতরে পৌঁছান ইডি আধিকারিকরা। তারপর সেখান থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। জমিগুলি মাপঝোক করেন তাঁরা। এবার সেগুলি অ্যাটাচ করবে ইডি।
ইডি সূত্রে খবর, বাগুইআটি, মন্দারমণি, দক্ষিণ কলকাতার সোনারপুর সহ রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে রোজ় ভ্যালির একাধিক সম্পত্তি। সমস্ত সম্পত্তির তালিকায় রয়েছে সোনার গয়নার বড় দোকান, জমি, বাড়ি, রিসর্ট ও হোটেল ইত্যাদি। সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে এগোচ্ছে তারা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top