News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ প্রতীক্ষার অবসান, কড়া নিরাপত্তায় শুরু হল বার্ষিক অমরনাথ যাত্রা
Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কড়া নিরাপত্তায় শুরু হল বার্ষিক অমরনাথ যাত্রা

জম্মু, ২৭ জুন (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান| কড়া নিরাপত্তায় বুধবার ভোর থেকে শুরু হল বার্ষিক অমরনাথ যাত্রা| বুধবার ভোরে পতাকা নাড়িয়ে ৬০ দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রার শূভ সূচনা করেছেন জম্মু ও কাশ্মীর-এর মুখ্য সচিব বি ভি আর সুব্রহ্মণম এবং জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্টা বি বি ভ্যাস ও বিজয় কুমার| প্রথম পর্যায়ে জম্মু বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রার শুরু করেছেন প্রায় ৩,০০০ জন তীর্থযাত্রী|ভোর ৪.৩০ মিনিট নাগাদ কড়া নিরাপত্তা বেষ্টনীতে, ১০৭টি গাড়ি ও চারটি মোটরবাইকে চেপে দক্ষিণ কাশ্মীরের হিমালয়ে অমরনাথ তীর্থধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পুন্যার্থীরা|

প্রশাসন সূত্রের খবর, বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ ১০৭টি গাড়ি ও চারটি মোটরবাইকে চেপে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার নুনওয়ান-পহেলগাম বেস ক্যাম্প এবং গান্ডেরবাল জেলার বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২,৯৯৫ জন তীর্থযাত্রী| তাঁদের মধ্যে ২,৩৩৪ জন হলেন পুরুষ, ৫২০ জন মহিলা, ২১টি শিশু এবং ১২০ জন সাধু রয়েছেন| পহেলগাম বেস ক্যাম্প ও বালতাল বেস ক্যাম্প পৌঁছনোর পর সেখান থেকেই পায়ে হেঁটে অমরনাথ তীর্থধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন পুন্যার্থীরা|

অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| জম্মু ও কাশ্মীর রাজ্যপালের উপদেষ্টা বিজয় কুমার জানিয়েছেন, ‘অমরনাথ যাত্রা খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক ইভেন্ট| পুন্যার্থীদের সুরক্ষায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে|’ অমরনাথ যাত্রায় এ বারও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে| তাই পূণ্যার্থীদের নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে| নিরাপত্তা প্রসঙ্গে জম্মু সেক্টরের আইজি (সিআরপিএফ) জানিয়েছেন, ‘কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| যথোপযুক্ত প্রযুক্তির ব্যবহার করছি আমরা| গত বছরের তুলনায় নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে|এখনও পর্যন্ত হামলার কোনও সম্ভাবনা নেই, তবে সমস্ত ধরনের আক্রমণকে প্রতিহত করতে আমরা প্রস্তুত|’ কড়া নিরাপত্তা নিয়ে খুশি প্রকাশ করলেন তীর্থযাত্রীরাও| পুন্যার্থীরা জানিয়েছেন, ‘অমরনাথ যাত্রার উদ্দেশ্যে যেতে পারছি, এ জন্য আমরা খুবই খুশি| আমাদের কোনও ভয় নেই| নিরাপত্তা খুবই কড়াকড়ি|’ নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য ব্যবস্থা রয়েছে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, ডগ স্ক্যোয়াড, ৱুলেট প্রুফ বাঙ্কার এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়েরও|

এদিকে, অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠন| অডিও মারফত অমরনাথ তীর্থযাত্রীদের উদ্দেশ্যে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের বার্তা, তীর্থযাত্রীরা নিশ্চিন্তে অমরনাথ যাত্রা করতে পারেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top