News Flash

  • Home
  • Uncategorized
  • জরুরি অবস্থা প্রসঙ্গে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
Image

জরুরি অবস্থা প্রসঙ্গে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর

মুম্বই, ২৬ জুন (হি.স.) : জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে নজিরবিহীন ভাবে কংগ্রেসের নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশজুড়ে কালা দিবস পালন করছে বিজেপি। সেই উপলক্ষ্যে মুম্বইতে দলীয় কর্মীদের আয়োজিত বিচার সম্বোধন সভায় বক্তব্য রাখতে গিয়ে সাতের দশকে জরুরি অবস্থার জারি করে গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য কংগ্রেসের নিন্দায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের সোনালি ইতিহাসে জরুরি অবস্থা একটি কালো দাগের মতো রয়ে গিয়েছে। জরুরি অবস্থা জারি করে কংগ্রেসের পাপের নিন্দা করলেই চলবে না। সংবিধান এবং গণতন্ত্রে রক্ষা করার বিষয়ে গণ সচেতনতা গড়ে তুলতে হবে। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে কংগ্রেস গোটা দেশকে কারাগারে পরিণত করেছিল। তাদের কাছে দেশ এবং গণতন্ত্রের কোনও মূল্য নেই। আদালতের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে না দাঁড়িয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তারা কোন মুখে সংবিধান বাঁচানোর কথা বলে। যখন কিশোর কুমারজি তাদের (কংগ্রেস) হয়ে গান গাইতে অস্বীকার করেছিল তখন তার গান রেডিওতে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা(নেহরু-গান্ধী পরিবার) কোনও দিন ভাবেনি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে। আর তাই প্রধান বিচারপতি বিরুদ্ধ ইমপিচমেন্ট এনে ছিল তারা।
সংবিধান এবং গণতন্ত্রের গুরুত্ব ও তার রক্ষার প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান রক্ষার্থে এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরার জন্য সরকার বদ্ধ পরিকর। সংবিধান শুধুমাত্র একটা বই নয় তা জনগণের আশা আকাঙ্খা পূরণের প্রতীক।
প্রধানমন্ত্রী আরও বলেন, জরুরি অবস্থা কি তা আজকালকার যুব সম্প্রদায় বুঝতে বা অনুভব করতে পারবে না। স্বাধীনতা ছাড়া বেঁচে থাকার যে কঠিন তা তারা জানে না। যে দলটির অভ্যন্তরীণ গণতন্ত্র নেই। সেই দলটির গণতন্ত্রের আদর্শে চলতে পারবে না।
জরুরি অবস্থার সময় নির্ভীক সাংবাদিকদের স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া এক্সপ্রেসের সাংবাদিক রামনাথ গোয়েঙ্কা, স্টেটসম্যানের সাংবাদিক কুলদীপ নায়ার গণতন্ত্রের স্বপক্ষে সংগ্রাম চালিয়ে যাওয়ার স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যে বেশির ভাগই আমাদের সমর্থন করে না। কুলদীপ নায়ার আমাদের সমালোচক। কিন্তু তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন।এর জন্য আমি তাদের কুর্নিশ জানাই।
প্রসঙ্গত গোটা দেশজুড়ে কালা দিবস পালন করছে বিজেপি। জরুরি অবস্থার ৪৩ বছর পূর্তি উপলক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বিজেপি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top