News Flash

  • Home
  • Uncategorized
  • সততার উদযাপন হচ্ছে জিএসটি মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী
Image

সততার উদযাপন হচ্ছে জিএসটি মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): রেডিওতে মন কি বাত অনুষ্ঠানে জিএসটির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটির এক বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্বের বৃহদ কর কাঠামোর সাফল্য মন কি বাতে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এক দেশ এক কর বিধি সার্থক প্রনয়ণের জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় তবে আমি আমাদের দেশের প্রতিটি রাজ্যকে সেই কৃতিত্ব দেবো। যুক্তরাজ্য কাঠামোয় সহযোগিতার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে জিএসটি। দেশের স্বার্থে প্রতিটি রাজ্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখনও পর্যন্ত জিএসটি কাউন্সিলের ২৭বার বৈঠক হয়েছে। যেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ এক সঙ্গে বসে বৈঠকে অংশগ্রহণ করেছে এবং সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। জিএসটির আসার পরে পণ্যের আদান প্রদানের গতি এসেছে। চেকপোস্টগুলি সরে গিয়েছে। এর ফলে সময় অনেক বাঁচছে। সততার উৎযাপন হচ্ছে জিএসটি। এতে ঐক্যের জয় হয়েছে। ইনস্পেক্টর রাজ নিয়ে মানুষ আগে অনেক অভিযোগ করতো। জিএসটিই সম্ভবত বিশ্বের সর্ববৃহদ কর সংস্কার। এই কর সংস্কার দেশের মানুষের জন্যই সার্থক হয়েছে। আগে ১৭ ধরণের বিভিন্ন কর কাঠামো ছিল। কিন্তু এখন একটি কর ব্যবস্থা। রির্টান থেকে রিফান্ড সব কিছুই অনলাইনের মাধ্যমে হয় তার ফলে এটি স্বচ্ছ। বিশ্বের সর্ববৃহদ কর কাঠামো প্রণয়ন করতে পাঁচ থেকে সাত বছর সময় লাগার কথা কিন্তু ভারতে তা এক বছরের মধ্যেই সার্থক ভাবে রূপায়ণ হয়েছে। এক দেশ এক কর নীতি যা কিনা জনগণের স্বপ্ন তা বাস্তবায়িত হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ৩০ শে জন গোটা দেশজুড়ে এক দেশ এক কর নীতি জিএসটি কার্যকর করেন। নোটবন্দির পর এটিই ছিল সর্ববৃহদ আর্থিক সংস্কার।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top