News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা, নিহত ৪
Image

মধ্যপ্রদেশে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা, নিহত ৪

ভোপাল, ২৪ জুন (হি.স.) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছোনে বেপরোয়া গাড়ির সজোরে ধাক্কা। মধ্যপ্রদেশের সেহোরে রবিবার সাতসকালে হওয়া এই দুর্ঘটনায় ২ শিশু সহ নিহত ৪। গুরুতর আহত ২। ঘটনাস্থলে পুলিশ।
এদিন সেহোরের ইন্দোর-ভোপাল হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছোনে সজোরে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শোনা মাত্র স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে গোটা এলাকাটি ঘিরে ফেলে শুরু করে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২ শিশু সহ ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহত ২ জনের চিকিৎসা চলছে।
কি কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ উদ্ধার করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top