News Flash

  • Home
  • Uncategorized
  • বড়মুড়ার জঙ্গলে একশ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ
Image

বড়মুড়ার জঙ্গলে একশ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ আবারও গাঁজা উদ্ধারে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ৷ জানা গিয়েছে, পূর্ব থানার ওসি দেবাশিষ সাহার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গোপন খবরের ভিত্তিতে বড়মুড়া জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় একশ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়৷ এই অভিযানে অফিসার সুজিত বর্মণ এবং চম্পকনগর ফাঁড়ির এসআই রাজকুমার ছিলেন৷ বর্তমানে উদ্ধারকৃত এই একশ কেজি গাঁজা জিরানীয়া থানায় রাখা হয়েছে৷ এদিকে, একটি সংশ্লিষ্ট মহলের ধারণা, পুলিশের এই সাফল্য তাঁদের কাজের গতি বৃদ্ধি করবে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, গত কিছুদিন ধরে ত্রিপুরায় ব্যাপক নেশা বিরোধী অভিযান চলছে৷ প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও অঞ্চল থেকে বিরাট সাফল্য পাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top