News Flash

  • Home
  • Uncategorized
  • ছুটি করাতেই খুন, স্কুলেরই ছাত্রের হাত খুন নবম শ্রেণির ছাত্র
Image

ছুটি করাতেই খুন, স্কুলেরই ছাত্রের হাত খুন নবম শ্রেণির ছাত্র

ভাদোদরা, ২৪ জুন (হি.স.) : স্কুল ছুটি করাতেই খুন একাদশ শ্রেণির ছাত্রের হাতে খুন হতে হল স্কুলেরই এক নবম শ্রেণির ছাত্রকে৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ৭৩ বছরের পুরনো ভাদোদরা ভারতীয় বিদ্যালয়ে৷ মৃত ছাত্রের নাম দেব তদভি৷
শনিবার স্কুলের শৌচালয়ে ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে৷ পুলিশি জেরার মুখে স্কুলের এক একাদশ শ্রেণির ছাত্রের কাছ থেকে মিলল বিস্ফোরক তথ্য৷ পুলিশি জেরায় অভিযুক্ত ছাত্রের স্বীকার করে, ‘শিক্ষিকার বকাবকি থেকে বাঁচতে স্কুল ছুটির প্রয়োজন ছিল, স্কুল ছুটি করাতেই খুন করেছি’৷
১৬ বছরের স্কুল ছাত্রের এই অকোপট স্বীকারোক্তিতে হতবাক পুলিশ৷ শুধু ছুটি পেতে নবম শ্রেণির তদভিকে কুপিয়ে খুন করে একাদশ শ্রেণির ছাত্র৷ শিক্ষিকাকে ভয় পেয়েই কি এই পদক্ষেপ? না কি মৃত তদভির সঙ্গে পারস্পরিক শত্রুতা ছিল? জেরায় অভিযুক্ত ছাত্র জানায়, হোমওয়ার্ক না করায় তার কলার ধরে বকাঝকা করেন স্কুলের এক শিক্ষিকা৷ তারপর থেকেই স্কুলে আসতে চাইত না ওই ছাত্র৷ কাউকে খুন করলেই ছুটি মিলবে৷ এই কথা ভেবেই তদভিকে নৃশংস ভাবে খুন করা হয়৷
গোটা ঘটনায় ভদোদরা পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত ছাত্র এতটাই তৎপর যে, ছুরি দিয়ে তদভির উপর হামলার আগে, গায়ের জামা খুলে নেয়৷ যাতে তার গায়ে কোনও রক্তের দাগ না লেগে থাকে৷ এরপরই তদভিকে কুপিয়ে খুন করা হয়৷ গোটা ঘটনা শৌচালয়ে থাকা অন্য দুই ছাত্র না দেখলে সত্য ঘটনা এত তাড়াতাড়ি সামনে আসত না৷ খুন করার পরই অভিযুক্ত ছাত্র নিজের আত্মীয়ের বাড়ি চলে যায়৷অভিযুক্ত ছাত্র খুনের কথা নিজের বাবার কাছে স্বীকার করে৷ তারপরই ছেলেকে নিয়ে ভালসাদের বাস ধরেন ব্যক্তি৷ ততক্ষণে ২ ছাত্রের বয়ান পেয়ে যায় পুলিশ৷ ভালসাদে বাস থামলেই বাবা ও ছেলে পুলিশের জালে আসে৷
প্রশ্ন উঠছে, ১৬ বছরের ছাত্র ধারালো অস্ত্র কোথা থেকে পেল? ধারালো অস্ত্র নিয়ে স্কুলে কীভাবে ঢুকতে পারল? ফরেন্সিক রিপোর্ট অনুসারে, তদভিকে ১০ বার ছুরি দিয়ে আঘাত করা হয়৷ প্রচুর রক্ত বেরিয়ে যাওয়ায় প্রথম আঘাতেই মৃত্যু হয় তার৷ প্রশ্ন উঠছে, খুনের ঘটনায় কোথাও কি ছেলের বাবার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে৷ শুধুই কি ছুটি পেতে হত্যা? নাকি তদভির উপর রাগ ছিল অভিযুক্ত ছাত্রের? নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে তদভির বাবা চায়ের দোকান চালান৷ ছেলের পড়াশুনার দায়িত্ব নেন তদভির কাকা৷ তদভির খুনি পুলিশের হাতে এলেও তদন্ত জারি রাখছে ভাদোদরা পুলিশ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top