News Flash

  • Home
  • Uncategorized
  • মিলনচনেক্র মেডিক্যাল রিপ্রেজেনটেটিভকে গুলি করে হত্যা, ধৃত এক , উদ্ধার পিস্তল সহ তাজা কার্তুজ
Image

মিলনচনেক্র মেডিক্যাল রিপ্রেজেনটেটিভকে গুলি করে হত্যা, ধৃত এক , উদ্ধার পিস্তল সহ তাজা কার্তুজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ রাজধানী আগরতলার কাছে মিলনচক্রে খুন হলেন এক ব্যক্তি৷ পেশায় তিনি মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ এবং বিজেপির নয়া আঞ্চলিক কমিটির নেতা৷ বাড়ির কাছে গুলি করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে৷ পুলিশের ধারণা, এই ঘটনার পিছনে নিগোসিয়েশন কারবারের যোগ রয়েছে৷ শুরু হয়েছে তদন্ত৷ এই খুনের ঘটনাকে ঘিরে আগরতলায় আতঙ্ক ছড়িয়েছে৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ পাল৷ বয়স ছত্রিশ৷ ঘটনাটি ঘটেছে মিলনচক্র আদর্শপল্লিতে৷ জানা গিয়েছে বিশ্বজিৎবাবু কোনও এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন৷ যদি এখনো হত্যাকান্ডের পিছনে মূল কারণ কী হতে পারে তা স্পষ্ট হয়নি৷ তবে পুলিশ প্রাণজিৎ ভৌমিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ প্রাণজিতের কথা অনুযায়ী এলাকারই একটি ডোবা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে৷
জানা গিয়েছে, বিশ্বজিৎ পাল পেশায় একজন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ ছিলেন৷ এছাড়া তিনি প্রথমে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ কিন্তু সরকার পরিবর্তনের কিছুদিন পূর্বে বাম রাজনীতি ছেড়ে বিজেপিতে যোগদান করেন৷ তিনি বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ৪৬ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন৷ বাড়িতে তাঁর মা, বাবা, স্ত্রী, ছোট ভাই এবং নয় বছরের একটি ছেলে সন্তানও রয়েছে৷ ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, এদিন রাতে বিশ্বজিৎ বাড়িতে আসার পর তাঁর মোবাইলে একটি ফোন আসে৷ সেই ফোন পেয়ে কিছুক্ষণ পর তিনি বাড়ি থেকে সুকটি নিয়ে বেরিয়ে পড়েন৷ বাড়ি থেকে কিছুদূর যেতেই কে বা কারা তার উপর গুলি চালিয়ে দেয়৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজনরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসেন৷
কিন্তু, ততক্ষণে আততায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসনে বিশ্বজিৎবাবুর মা, বাবা, ভাই, স্ত্রী৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ তদন্ত শুরু করে তারা৷ নামানো হয়েছে ডগ স্কোয়াড এবং আসেন ফরেন্সিক বিশেষজ্ঞ টিমও৷ মৃতদেহের পাশেই পিস্তলের গুলির একটি খোল উদ্ধার করা হয়৷ তাতে নিশ্চিত যে বিশ্বজিৎকে খুব কাছে থেকে গুলি করা হয় এবং আততায়ী তার পরিচিতদের মধ্যে কেউ৷ তদন্তে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃত ব্যক্তির নাম প্রাণজিৎ ভৌমিক৷ এদিকে, পুলিশ ওই ধৃত ব্যক্তি প্রাণজিৎ ভৌমিককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ জানতে চাইছে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে৷ প্রাণজিৎ পুলিশকে যে বয়ান দিয়েছে তাতে সে দাবি করেছে ভুল বশতঃ তার হাত থেকেই পিস্তলের গুলি বের হয়ে যায়৷ পুরোটাই অনিচ্ছাকৃত৷ তবে পুলিশ তার এই দাবি খতিয়ে দেখছে, এমনো হতে পারে ধৃত প্রাণজিৎ ভৌমিক নিজেকে বাঁচানোর জন্য হয়তো এই গল্প রটনা করছে৷
এদিকে, এ ডি নগর থানার পুলিশ প্রাণজিৎ ভৌমিকের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের কাছেই একটি ডোবা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল ও পাঁচ রাইন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে৷ প্রসঙ্গত, শহর আগরতলা ও শহরতলীতে একের পর এক হত্যাকান্ড সংগঠিত হচ্ছে৷ চন্দ্রপুরে আইএসবিটির সামনে জাতীয় সড়কে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে৷ তার রেশ কাটতে না কাটতেই মিলনচক্রে গুলি করে হত্যা৷ প্রশ্ণ উঠেছে শহরে এতো পরিমানে আগ্ণেয়াস্ত্র পৌঁছল কিভাবে৷ উদ্বেগ ও উৎকন্ঠার সৃষ্টি হয়েছে রাজধানীবাসীর মধ্যে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top